News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
সেরা সিনেমার পুরস্কার পেল ‘টুয়েলভথ ফেল’

সেরা সিনেমার পুরস্কার পেল ‘টুয়েলভথ ফেল’

৬৯তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ‘টুয়েলভথ ফেল’।  

রোববার (২৮ জানুয়ারি) ভারতের গুজরাটের গান্ধীনগরের গিফট সিটিতে অনুষ্ঠিত হয় বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম বড় সম্মান।

এদিন পুরস্কার হিসেবে ব্ল্যাক লেডি ট্রফি গ্রহণ করেন সিনেমাটির অভিনেতা বিক্রান্ত মেসি, মেধা শঙ্করসহ অভিনয় শিল্পীরা।

এছাড়া সেরা অভিনেতা পুরস্কারও জিতেছেন বিক্রান্ত মেসি। আর সেরা পরিচালক হয়েছেন সিনেমাটির নির্মাতা বিধু বিনোদ চোপড়া।

‘টুয়েলভথ ফেল’ সিনেমা ইউপিএসসি শিক্ষার্থীদের সংগ্রামের ওপর তৈরি। বাস্তবের আইপিএস অফিসার মনোজ কুমারের কঠোর অধ্যবসায়ের মাধ্যমে আইপিএস হয়ে ওঠার সত্যি ঘটনা তুলে ধরা হয়েছে এই সিনেমায়।

বিশ্বজুড়ে সিনেমাটি প্রশংসা কুড়িয়েছে। কমল হাসান, সঞ্জয় দত্ত, ঋষভ শেট্টি, ফারহান আখতারের মতো গুণী অভিনেতারা সিনেমাটির প্রশংসা করেছেন।

এবারের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের সন্ধ্যা রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, কারিনা কাপুর খান, জাহ্নবী কাপুর, সারা আলি খান ও কার্তিক আরিয়ানদের পারফরম্যান্স জমজমাট ছিল।  

নির্মাতা ও টক শো হোস্ট করণ জোহর, অভিনেতা আয়ুষ্মান খুরানা ও মনীশ পল ছিলেন এবারের আয়োজনের সঞ্চালনায়।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS