News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বোলারদের দাপটে ১৩১ রানের লক্ষ্য পেল খুলনা

বোলারদের দাপটে ১৩১ রানের লক্ষ্য পেল খুলনা

শুরুতে ঝড় তুলে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন নাঈম শেখ। কিন্তু বাঁহাতি এই ওপেনার সাজঘরে ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে দুর্দান্ত ঢাকা।খুলনা টাইগার্সের দারুণ বোলিংয়ের সামনে ৯ উইকেট হারিয়ে ১৩০ রানের বেশি করতে পারেনি তারা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। সায়েম আইয়ুবকে সঙ্গে নিয়ে ৭৫ রানের উদ্বোধনী জুটি গড়েন নাঈম। নবম ওভারে ১৭ রান খরচ করলেও শেষ বলে নাঈমকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন আফিফ হোসেন। ২১ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪১ রান করেন নাঈম।

এরপর ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা। ৫৪ রানের মধ্যেই বাকি ৮ উইকেট হারিয়ে ফেলে তারা। সায়েমের ৩৫ রানের পর তৃতীয় সর্বোচ্চ ২১ রান আসে অ্যালেক্স রসের ব্যাট থেকে। আরাফাত সানির ১০ রান ছাড়া আর কোনো ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি।  

খুলনার হয়ে মাত্র ১৫ রান খরচে সর্বোচ্চ তিন উইকেট নেন মোহাম্মদ নাওয়াজ। এছাড়া দুটি করে শিকার মোহাম্মদ ওয়াসিম এবং মুকিদুল ইসলাম মুগ্ধর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS