News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
ফ্রাঙ্কফুর্টে আম্বিয়ান্তে ফেয়ারে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন

ফ্রাঙ্কফুর্টে আম্বিয়ান্তে ফেয়ারে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জার্মানির ফ্রাঙ্কফুর্টে আম্বিয়ান্তে ফেয়ারে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেছেন।  

শুক্রবার(২৬ জানুয়ারি) উদ্বোধনের পর মন্ত্রী ফেয়ারে অংশ নেওয়া বিশ্বের বিভিন্ন দেশের উদ্যোক্তা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।

‘আম্বিয়ান্তে ফেয়ার’-এ অংশ নেওয়া উদ্যোক্তাদের পাশাপাশি আয়োজকদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন জাহাঙ্গীর কবির নানক।

এ ছাড়া জার্মানির ব্যবসায়িক নেতাদের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে তার বৈঠক করার কথা রয়েছে। এ সফরে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপির) নির্বাহী পরিচালক গোপাল চন্দ্র দাশ ও সহকারী একান্ত সচিব হোসাইন মাহমুদ জোনাইদ মন্ত্রীর সঙ্গে রয়েছেন।  

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ছয় দিনের সরকারি সফরে জার্মানির ফ্রাঙ্কফুর্টে গেছেন। তিনি আগামী ৩০ জানুয়ারি দেশে ফিরবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS