News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বাংলাদেশে এসে সেই ধারণাটা পাল্টে গেছে: স্বস্তিকা 

বাংলাদেশে এসে সেই ধারণাটা পাল্টে গেছে: স্বস্তিকা 

সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বাংলাদেশে এসেছেন স্বস্তিকা। বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের বেগম ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে ছিল তার সিনেমার প্রদর্শনী। যেখানে হাজির ছিলেন তিনি।

সেখানে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বস্তিকা। বাংলাদেশে এসে শুভানুধ্যায়ীদের ভালোবাসায় মুগ্ধ স্বস্তিকার বয়স নিয়ে পোষণ করা ধারণাটি পাল্টে গেছে বলে জানান তিনি। 

স্বস্তিকা বলেন, ‘আমার ৪৩ বছর বয়স হয়েছে, এমনিতেই বয়স বাড়লে একটু ভয় লাগে। মন খারাপ লাগে এই ভেবে যে, মনে হয় মানুষের ভালোবাসা বুঝি এই একটু কমে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে এসে সেই ধারণাটা আমার মন থেকে মুছে গেছে।’

তিনি আরও বলেন, ‘সারা বছর ধরে সোশ্যাল মিডিয়াতে আপনারা যে ভালোবাসা দেন, এটা আমার জন্য বিশাল প্রাপ্তি। ঢাকায় এসে যেখানেই যাচ্ছি, এতো ভালোবাসা পাচ্ছি, এতো উন্মাদনা দেখছি।’

এ তারকা বলেন, “ফেসবুকে ঢাকার দর্শকদের অনেকেই বলেছিলেন, ‘বিজয়ার পরে’ ছবিটি প্রদর্শনীর সময় যেন বাংলাদেশি শাড়ি পরে আসি। দেখুন, আমি বাংলাদেশে শাড়ি পরেই আসলাম। আপনাদের সবাইকে ভালোবাসা।”

৯ দিনব্যাপী এই উৎসবে বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ১২৩টি; বাংলাদেশের চলচ্চিত্র রয়েছে ৭১টি। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS