News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
পোশাক দেখেই জানা যায় প্রিয় খাবার!

পোশাক দেখেই জানা যায় প্রিয় খাবার!

সব সময় বরা হয় পোশাক পরা-খাবার খাওয়া এসব সবাই নিজের পছন্দমতোই করে থাকে। স্থান, আবহাওয়া, আর্থিক অবস্থার ওপরও নির্ভর করে।

পোশাক দেখে একজন মানুষের রুচি, ব্যক্তিত্ব ও সামাজিক অবস্থান অনেকটাই বোঝা যায়।  

কিন্তু পোশাকের সঙ্গে খাবারের কোনো সম্পর্ক থাকতে পারে, এটা তো কখনো জানা হয়নি। না জানলে জেনে নিন। কারণ, ব্যক্তি কেমন খাবার পছন্দ করেন বলে দেয় তার পোশাক।  

ক্যাজুয়াল পোশাক যারা পরেন, তারা অস্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করেন। সম্প্রতি চীনের সাংহাইয়ের এশিয়া ইউরোপ বিজনেস বিশ্ববিদ্যালয়ের চালানো এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে।  

মার্কেটিংয়ের অধ্যাপক জিহুয়া ওয়াংয়ের নেতৃত্বে এই সমীক্ষায় ২৭৭ জন ছাত্রছাত্রীকে বেছে নেওয়া হয়। অংশ নেওয়া ছাত্রছাত্রীদের দুই ভাগে রাখা হয়। যাদের একদল পরেন বিজনেস স্যুট বা জিন্স, অন্যরা পরেন ক্যাজুয়াল পোশাক।

পরীক্ষার করে দেখার জন্য, বিকেলের  নাস্তায় পরিবেশন করা হয় পটেটো চিপস আর চেরি টমেটো। উদ্দেশ্য ছিল কোন দল স্বাস্থ্যকর খাবার বেছে নিচ্ছে, সেটি খতিয়ে দেখা।  

দেখা যায়, যারা ফরমাল পোশাক পরেন তাদের মধ্যে অর্ধেক কিছুই খেতে চাননি। যারা জিন্স পরে ছিলেন, তাদের মধ্যে ৪০ শতাংশ দুই ধরনের খাবারই খেয়েছেন। আর যারা ক্যাজুয়াল পোশাক পরে ছিলেন, সবারই আগ্রহ ছিল পটেটো চিপস খাওয়ার দিকে।  

ফরমাল পোশাক পরতে যারা পছন্দ করেন তাদের খাবার খাওয়াসহ পুরো জীবনযাপনেই শৃঙ্খলার ছাপ পাওয়া যায়। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও দেখা যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS