News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
শিল্পী সংঘের ফান্ডে পারিশ্রমিকের ১০ লাখ টাকা দিলেন তারা

শিল্পী সংঘের ফান্ডে পারিশ্রমিকের ১০ লাখ টাকা দিলেন তারা

টেলিভিশনের চার অভিনয়শিল্পী নিজেদের পারিশ্রমিকের দশ লাখ টাকা সংগঠনের কল্যাণের স্বার্থে অভিনয়শিল্পী সংঘের ফান্ডে প্রদান করেছেন। এরা হলেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম, সাধারণ সম্পাদক রওনক হাসান, সাংগঠনিক সম্পাদক সাজু খাদেম এবং আইন ও কল্যাণ সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর।

প্রত্যেকে তাদের আড়াই লাখ টাকা করে পারিশ্রমিক ফান্ডে জমা করেছেন। অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে তাদের ধন্যবাদ জানানো হয়।

এ প্রসঙ্গে অভিনেতা সাজু খাদেম বলেন, ২৮ ডিসেম্বর আমরা ‘তোমার চোখে বাংলাদেশ’ নামক একটি ইভেন্ট করেছিলাম। সেখান থেকে পাওয়া পারিশ্রমিক আমরা অভিনয়শিল্পী সংঘের ফান্ডে জমা করেছি।  

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম বলেন, ‘আমরা ফান্ড গঠন করার লক্ষ্যে এটা করেছি। সামনে অনেক পরিকল্পনা আছে। এগুলো বাস্তবায়ন করবো। ’

দেশের অভিনয় শিল্পীদের সবচেয়ে বড় সংগঠন অভিনয়শিল্পী সংঘ। গত দুইবারের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম এবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আর সাধারণ সম্পাদক পদে রয়েছেন রওনক হাসান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS