News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ব্যাগ-জুতা ছাড়াও সিলিকা জেল ব্যবহার 

ব্যাগ-জুতা ছাড়াও সিলিকা জেল ব্যবহার 

ব্যাগ, জুতার বক্সে ছোট একটি প্যাকেট থাকে, আমরা জানি এটা সিলিকা জেল। সিলিকা জেল হচ্ছে সোডিয়াম সিলিকেট থেকে  কৃত্রিমভাবে প্রস্তুতকৃত সিলিকন ডিওক্সাইড এর একটি রূপ যা ভঙ্গুর, কাঁচের মতো স্বচ্ছ এবং ছিদ্রযুক্ত একটি পদার্থ।

শুধু ব্যাগ বা জুতার সুরক্ষায়ই নয় সিলিকা জেলের রয়েছে আরও অনেক ব্যবহার। আসুন জেনে নেই 

•    পুরোনো ছবির অ্যালবামে সিলিকা ব্যাগ রেখে দিন। এটি আপনার ছবিগুলোকে শুষ্ক রেখে এর অস্বচ্ছতা দূর করবে। আপনার ছবিগুলো দেখাবে নতুনের মতো
•    আর্দ্রতা রূপার গহনার সৌন্দর্য কেড়ে নেয় এবং দ্রুত গহনার রং কালো করে দেয়। এজন্য কিছু সিলিকা প্যাকেট আপনার গহনার বাক্সে রাখুন

•    মোবাইল ফোন পানিতে পড়লে বা এর ভেতরে পানি প্রবেশ করলে দেরি না করে এর ব্যাটারি, মেমরি কার্ড ফোন থেকে খুলে ফেলুন। এরপর একটি ছোট বাটিতে অনেকগুলো সিলিকা ব্যাগ নিয়ে তার মধ্যে ৭-৮ ঘণ্টা মোবাইল ফোনটি রেখে দিন। এতে করে সিলিকা ব্যাগ সম্পূর্ণভাবে আপনার মোবাইল থেকে সমস্ত পানি শোষণ করে আপনার ফোন ভালো রাখবে।

•    ক্যামেরা ভালো রাখতেও ব্যাটারি, মেমরি কার্ড এবং লেন্স খুলে বক্সে সিলিকা জেল দিয়ে রেখে দিন।  

•    কয়েকটি সিলিকা জেলের প্যাকেট জরুরি কাগজপত্র রাখার স্থানে রেখে দিন। পোকামাকড় ও ব্যাকটেরিয়ার হাত থেকে সিলিকা ব্যাগ কাগজগুলো রক্ষা করবে।

•   আলমারিতে তুলে রাখার সময় দুই থেকে তিনটি সিলিকা ব্যাগ রেখে দিন কাপড়ের ভাঁজে। কাপড় পোকামাকড় মুক্ত থাকবে, কোনো গন্ধও হবে না।  

•    বাতাসের আর্দ্রতা আমাদের ব্যাগের ক্ষতি করতে পারে। তাই ব্যাগের মধ্যে কিছু সিলিকা ব্যাগ রেখে দিন।  

সিলিকা জেল শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন। আর এটি কিন্তু খাওয়া যাবে না। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS