ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনার ভিত্তিতে এই পূর্বাভাস দিয়েছে শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি। শারজাহ একাডেমির জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, তাদের হিসাব অনুযায়ী ১৪৪৭ হিজরি সালের রমজান মাস এবার ৩০ দিন পূর্ণ করতে পারে। বিস্তারিত পড়ুন

ইরানি হামলা মোকাবিলায় সৌদি প্রতিরক্ষামন্ত্রী-পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক

সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান রিয়াদে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। সম্প্রতি সৌদি আরবের ওপর ইরানি হামলা এবং ক্রমবর্ধমান পরিস্থিতি মোকাবিলার উপায় নিয়ে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট। বৈঠকে, উভয় পক্ষই দুই দেশের মধ্যে যৌথ বিস্তারিত পড়ুন

ইরানে আজ ‘কঠোর আঘাত’ হানার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরানে আজ ‘কঠোর আঘাত’ হানা হবে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে ইরান কার্যত আত্মসমর্পণ করেছে। শনিবার (৭ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ্য সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে এবং তাদের বিরুদ্ধে বিস্তারিত পড়ুন

ট্রাম্পের চাপে নতি না স্বীকার করার ইঙ্গিত স্টারমারের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখেও নতি স্বীকার না করার ইঙ্গিত দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সম্প্রতি ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন তিনি। এমনকি ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে মার্কিন বিমানকে হামলা চালানোর অনুমতিও দেননি তিনি। বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে বিস্তারিত পড়ুন

স্টারমারকে ‘লুজার’ বললেন ট্রাম্প

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে ‘লুজার’ বা পরাজিত ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি বন্ধুদের সঙ্গে এক ব্যক্তিগত নৈশভোজে আলাপকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর চরম বিরক্তি প্রকাশ করে তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই বিস্তারিত পড়ুন

ইরানের দুই স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা; ছাড় দিচ্ছে না তেহরানও

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের ভয়াবহতা বেড়েই চলেছে। গত শনিবার থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখন কেবল স্থলসীমানায় সীমাবদ্ধ নেই, বরং আকাশ, সমুদ্র এবং প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। ইরানের গণমাধ্যম জানিয়েছে, তেহরানের দক্ষিণ-পশ্চিমে পারান্দ শহরের দুটি স্কুলে বিস্তারিত পড়ুন

চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণ যুগের সূচনা

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর যুদ্ধ পরিকল্পনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের গতি ও পরিসর নতুন এক যুগের সূচনা করেছে, যেখানে বোমাবর্ষণ হতে পারে ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত। এতে মানব সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পাশ কাটিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় সান ফ্রান্সিসকো-ভিত্তিক Anthropic-এর এআই মডেল বিস্তারিত পড়ুন

আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিরক্ষা অভিযান চালিয়ে যাবে ইরান

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে তা বন্ধ না হওয়া পর্যন্ত তেহরান তার প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাবে। সুইজারল্যান্ডের জেনেভায় মঙ্গলবার (৩ মার্চ) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আলি বাহরেইনি এ কথা জানান। তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান তার প্রতিরক্ষা অভিযান চালিয়ে যাবে—যতক্ষণ বিস্তারিত পড়ুন

ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ৪

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে যৌথ হামলা চালাতে এসে নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের আরও এক সেনা। এ নিয়ে এবারের ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়াল চারে।  সোমবার (২ মার্চ) এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এর আগে গত রোববার (১ মার্চ) সেন্টকম তিনজন সেনা নিহত হওয়ার খবর বিস্তারিত পড়ুন

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমানবাহিনীর কমান্ডারের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড। সোমবার (২ মার্চ) ফারস বার্তা সংস্থায় প্রচারিত বিপ্লবী গার্ডের এক বিবৃতিতে বলা হয়, জায়নিস্ট শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং শাসনের বিমানবাহিনীর কমান্ডারের সদর দপ্তর লক্ষ্যবস্তু করা হয়েছে। এ হামলায় খেইবার বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2023 EU BANGLA NEWS