ইসরায়েলের হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, চারজনের মরদেহ উদ্ধার

ইসরায়েলের হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, চারজনের মরদেহ উদ্ধার

ইসরায়েলের হাইফার একটি ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। রোববার রাতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনটি ধসে পড়ে।

নিরাপত্তা কর্মকর্তারা জানান, বোমাটি আঘাতের সময় বিস্ফোরিত হয়নি এবং উদ্ধারকারী দল পৌঁছানোর সময়ও তা সক্রিয় অবস্থায় ছিল। ফলে উদ্ধারকাজ জটিল হয়ে পড়ে।

ভবনের ভেতরে আটকে পড়া চারজনের কাছে পৌঁছাতে উদ্ধারকারী দলকে পাশের একটি ভবনের কংক্রিট ভেদ করে সুড়ঙ্গ তৈরি করতে হয়েছে।

ধ্বংসস্তূপের বিপরীতে থাকা ভবনের বাসিন্দা মোর ব্যারেল বলেছেন, ইসরায়েলের শক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও ইরানি হামলার হুমকি নিয়েই প্রতিনিয়ত চলতে হচ্ছে ইসরায়েলিদের।

জনমত জরিপে দেখা গেছে, গত পাঁচ সপ্তাহেরও বেশি সময় চলা এই যুদ্ধের প্রতি ইসরায়েলিদের সমর্থন আস্তে আস্তে কমতে শুরু করেছে।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS