প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী পদে শপথ নেন তিনি। তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। শপথ অনুষ্ঠানে বিদায়ী বিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত বিএনপির নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। সরকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত পড়ুন
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর মহাখালীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অফিসারদের কল্যাণমূলক সংগঠন- রাওয়া ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দিতে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। হাফিজ বিস্তারিত পড়ুন
সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, কোস্টগার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ, দায়িত্বশীল ও অনন্য ভূমিকার কারণে জাতীয় নির্বাচন প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তরের হল অব ইন্টেগ্রিটিতে পুলিশ অধিদপ্তর আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিস্তারিত পড়ুন
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেছেন, আগামী ৩–৪ দিনের মধ্যে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সাপ্তাহিক ছুটির দিন শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তিনি সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি বিস্তারিত পড়ুন
যেকোনো দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আয়োজন করতে প্রস্তুত রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ জানিয়েছেন, আগামী ৩–৪ দিনের মধ্যেই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে এবং সম্ভাব্য যেকোনো তারিখের জন্য প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন রয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বিস্তারিত পড়ুন
দায়িত্বশীল ভূমিকা পালন করে নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের প্রতি অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বিস্তারিত পড়ুন
জাতীয় সংসদ নির্বাচনের পর অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে চীন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশের সাধারণ নির্বাচনের ফলাফল সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা বলেন। বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা গেছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরাসরি বিস্তারিত পড়ুন
ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট হয়ে গেল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। ভোটে জয়-পরাজয় থাকবেই। তবুও প্রার্থী হয়ে ইতিহাসের সাক্ষী হয়েছেন প্রার্থীরা। আবার ভোটে হেরে জামানত হারানোর দাগ লাগিয়েছেন অনেকে। এবার সিলেট জেলার ছয়টি আসনে ৩৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ছয়জন বিজয়ী হয়েছেন। এর মধ্যে ৫টি আসনে বিএনপি ও একটিতে ১১ দলীয় জোটের বিস্তারিত পড়ুন
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এক নতুন বাস্তবতায় বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর অনুষ্ঠিত এই প্রথম সাধারণ নির্বাচনকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই নির্বাচনকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক ‘বড় পরীক্ষা’ ও ‘নতুন সূচনা’ হিসেবে বর্ণনা করেছে। আজ বৃহস্পতিবার বিস্তারিত পড়ুন