News Headline :

নিষেধাজ্ঞা অমান্য করে ট্রাক চলাচল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিমি যানজট

নিষেধাজ্ঞা অমান্য’ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ট্রাক চলছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল থেকে মদনপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়েছে।বুধবার (২৬ মার্চ) রাতে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশ ঘুরে যানজট দেখা গেছে। জানা যায়, মহাসড়ক দিয়ে ডিএমপিতে ঈদুল ফিতরকে ঘিরে যানজট নিয়ন্ত্রণে মঙ্গলবার (২৫ মার্চ) থেকে ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিস্তারিত পড়ুন

নিষেধাজ্ঞা অমান্য করে ট্রাক চলাচল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিমি যানজট

নিষেধাজ্ঞা অমান্য’ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ট্রাক চলছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল থেকে মদনপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়েছে।বুধবার (২৬ মার্চ) রাতে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশ ঘুরে যানজট দেখা গেছে। জানা যায়, মহাসড়ক দিয়ে ডিএমপিতে ঈদুল ফিতরকে ঘিরে যানজট নিয়ন্ত্রণে মঙ্গলবার (২৫ মার্চ) থেকে ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিস্তারিত পড়ুন

চীনে বোয়াও সম্মেলনে বৃহস্পতিবার বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (২৭ মার্চ) বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে বক্তব্য দেবেন। প্রধান উপদেষ্টা বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে বক্তব্য দেবেন বলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন। লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সাই বিস্তারিত পড়ুন

জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে সবসময় পাশে থেকেছে সেনাবাহিনী: ওয়াকার-উজ-জামান

বাংলাদেশ সেনাবাহিনী জুলাই যোদ্ধাগণের স্বপ্ন পূরণে সবসময় পাশে থেকেছে বলে জানিয়েছেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ যোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।এ সময় আহত ও শহীদ পরিবারগুলোকে আর্থিক সহযোগিতাও দেওয়া হয়। অনুষ্ঠানে ৭২ জন আহত বিস্তারিত পড়ুন

রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতি গড়ার বীর সৈনিক: প্রধান উপদেষ্টা 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছে আমাদের প্রবাসী ভাই-বোনেরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রেমিট্যান্স ধারাবাহিকভাবে বেড়েছে।ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ রেকর্ড গড়েছে, প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে আড়াই বিলিয়ন ডলারে পৌঁছেছে। রেমিট্যান্স যোদ্ধারা আমাদের দেশের অর্থনীতি গড়ার বীর সৈনিক। তিনি বলেন, তাদের জন্য বিস্তারিত পড়ুন

মির্জাপুরে গুলি করে ৪ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা লুট

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় চার ব্যবসায়ীর কাছ থেকে ৮০ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে।   শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় গেড়াই-সখীপুর সড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী চারজন মহিষ ব্যবসায়ী। তারা হলেন- রাজশাহী জেলার বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে পিয়ারোল, একই এলাকার লিটন মিয়া, মনিরুল ও জেবেল মিয়া। জানা বিস্তারিত পড়ুন

মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে

আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে। এর আগে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকবে। শনিবার (২২ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশসেরা ইরশাদুল

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘কোরআনের নূর-পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ’-এ বিশ্বসেরা হাফেজের মুকুট অর্জন করেছেন ইন্দোনেশিয়ার মোহাম্মদ জাকি। দেশসেরা হয়েছেন নেত্রকোনার কিশোর হাফেজ মো. ইরশাদুল।আন্তর্জাতিক পর্যায়ে তিনজন ও জাতীয় পর্যায়ে সেরা আটজন এ পুরস্কার জিতেছেন। শনিবার (২২ মার্চ) বিকেলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ ও সম্মাননা বিস্তারিত পড়ুন

সুন্দরবনে দুই যুগে ২৬ অগ্নিকাণ্ড, কেন পোড়ে বন?

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বার বার ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। এতে পুড়ছে বিস্তীর্ণ বনভূমির গাছপালাসহ বিভিন্ন লতা-গুল্ম।প্রায় প্রতি বছরই আগুন লাগছে। গত দুই যুগে অন্তত ২৬ বার আগুন লেগেছে সুন্দরবনে। আগুন লাগার পর কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কমিটি গঠন করা হয়। তবে সেসব তদন্ত প্রতিবেদন ও দুর্ঘটনা এড়াতে করা সুপারিশগুলো বিস্তারিত পড়ুন

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুজন নিহত

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।   শুক্রবার (২১ মার্চ) ভোরে উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ সংঘর্ষ হয়। নিহত দুজন হলেন চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন মিয়া (২৩) ও একই গ্রামের বারেক হাজীর ছেলে বাশার (৩৫)। তাদের মরদেহ রায়পুরা উপজেলা বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2023 EU BANGLA NEWS