ঢাকাসহ তিন বিভাগে বৃষ্টি হতে পারে

ঢাকাসহ দেশের তিনটি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বিস্তারিত পড়ুন

দাবিকৃত টাকা দেওয়ার কৌশলে ছাত্র উদ্ধারের কারিগর ডিসি মাসুদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে অপহৃত সেই স্কুলছাত্রকে সুস্থ অবস্থায় এক ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে ঢাকার রমনা বিভাগের পুলিশ।  ওই স্কুলছাত্রকে মুক্তির জন্য অপহরণকারীদের দাবিকৃত টাকা দেওয়ার প্রস্তাবে পুলিশ সাড়া দিয়ে কৌশল অবলম্বন করে ট্র্যাকিংয়ের মাধ্যমে স্থান শনাক্তের সঙ্গে সঙ্গে সেখানে অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রকে উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিস্তারিত পড়ুন

১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন বসবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই বিস্তারিত পড়ুন

বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিচারপতি নাইমা হায়দার সংবিধানের ৯৬ অনুচ্ছেদ এর দফা ৮ মোতাবেক রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ ৩ সচিব ওএসডি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) তাদের সংযুক্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনস্বার্থে আদেশগুলো জারি করা হয়েছে বলে বিস্তারিত পড়ুন

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান-বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক হস্তান্তর এবং বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করবেন তিনি। রোববার (২২ ফেব্রুয়ারি) সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণিজনদের হাতে একুশে পদক তুলে দেবেন।এরপর বিকেলে তিনি বাংলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত হয়ে প্রধান অতিথি হিসেবে অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। মন্ত্রী আরও জানান, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। প্রকাশকরা সরকারের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। অনুষ্ঠান দুটি ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করে। এ বছর বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে (ব্যান্ড দল) এ পদক দেওয়া হচ্ছে। একুশে পদক পাচ্ছেন যারা: এ বছর একুশে পদকের জন্য মনোনীতরা হলেন, চলচ্চিত্র: ফরিদা আক্তার ববিতা চারুকলা: অধ্যাপক আবদুস সাত্তার স্থাপত্য: মেরিনা তাবাশ্যুম সংগীত: আইয়ুব বাচ্চু (মরণোত্তর) ও ব্যান্ড ওয়ারফেজ নাট্যকলা: ইসলাম উদ্দিন পালাকার সাংবাদিকতা: শফিক রেহমান শিক্ষা: অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার ভাস্কর্য: তেজস হালদার যশ নৃত্যকলা: অর্থী আহমেদ উল্লেখ্য, এ বছর সাহিত্য বিভাগে একুশে পদকের জন্য কারও নাম ঘোষণা করা হয়নি। পদকের মান ও ইতিহাস: রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’। মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে সরকার প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ পদক দিয়ে আসছে। বিস্তারিত পড়ুন

শহীদ মিনারের ব্যতিক্রমী ঘটনা রাষ্ট্রপতির বিদায়ের বার্তা?

রেওয়াজ অনুযায়ী মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, এরপর একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কিন্তু এবার সেই প্রথায় দেখা গেল দৃশ্যমান ব্যতিক্রম। আর এই ব্যতিক্রমী ঘটনায় বর্তমান রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না; সেই বার্তা দিচ্ছে বলে বিস্তারিত পড়ুন

সড়কের গাইডওয়াল নির্মাণে কলাগাছের ওপর ইটের গাঁথুনি!

মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে নির্মাণাধীন একটি সড়কের গাইডওয়ালে ইটের গাঁথুনির নিচে আস্ত কলাগাছ ব্যবহার করার অভিযোগ উঠেছে। শক্ত মাটি বা কংক্রিটের বিম নির্মাণ না করে কলাগাছ রেখে তার ওপর ইটের গাঁথুনি দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ছবি ও ভিডিও বিস্তারিত পড়ুন

সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকার ইতোমধ্যে দায়িত্ব গ্রহণ করেছে। সরকারি ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে আগামী ১৫ মার্চের মধ্যেই হতে হবে সংসদের প্রথম অধিবেশন। সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী পূর্ববর্তী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করার কথা। বিস্তারিত পড়ুন

গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

দীর্ঘ লড়াই-সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের এ অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একুশের চেতনাকে ধারণ করে একটি স্বনির্ভর, নিরাপদ ও মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) ‘মহান শহীদ দিবস’ এবং ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2023 EU BANGLA NEWS