ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদউল্লাহ। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিল্লিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ভারতীয় সেনাবাহিনীর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। ভারতীয় সেনাবাহিনী জানায়, এ সাক্ষাতের সময় তারা যৌথ প্রশিক্ষণের উদ্যোগসহ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। এ বিস্তারিত পড়ুন
দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে হামের সংক্রমণ। এ রোগের উপসর্গ নিয়ে পাঁচ বিভাগীয় শহরে বর্তমানে ৪৬৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ২৬, খুলনায় ১০০, সিলেটে ২৪, বরিশালে ৩৭ জন ও রাজশাহী ২৮০ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। বাংলানিউজের ব্যুরো অফিস, সিনিয়র ও স্টাফ করেসপন্ডেন্টদের পাঠানো খবর– চট্টগ্রামচট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে গত বিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বিরুদ্ধে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে এসে উল্টো অভিযুক্তের সঙ্গেই ভিআইপি রেস্তোরাঁয় ভোজে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. আব্দুর রশিদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তদন্তে এসে তিনি অভিযোগকারীকে না শুনেই পিআইও আবুল কালাম আজাদকে সঙ্গে বিস্তারিত পড়ুন
অনুমোদন ব্যতীত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস এবং স্টাডি সেন্টারের কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সোমবার (৩০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে ইউজিসি এ তথ্য জানায়। এতে বলা হয়, ইউজিসি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন ব্যতীত বেশ কয়েকটি দেশি-বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তারিত পড়ুন
আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমানকে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ সময়ের একটি ভিডিওতে দেখা যায়, রাষ্ট্রপতির দাওয়াতে বঙ্গভবনে যোগ দেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান। অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান বিস্তারিত পড়ুন
দেশের জ্বালানি চাহিদা পূরণে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক জরুরি বৈঠকে তিন লাখ মেট্রিক টন ডিজেল আমদানির দুটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে কমিটির সভাপতি ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে জুম অ্যাপের মাধ্যমে এ জরুরি সভা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা। সভায় বিস্তারিত পড়ুন
দেশের জ্বালানি চাহিদা মেটাতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছে চট্টগ্রাম বন্দর। বৃহস্পতিবার (২৬ মার্চ)পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যে দেখা গেছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), এলপিজি ও তেলবাহী মোট ৩৪টি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও জেটিতে অবস্থান করে তাদের কার্যক্রম পরিচালনা করেছে। এর মধ্যে ২৭টি জাহাজ এরই মধ্যে বিস্তারিত পড়ুন
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা সবাই একই পরিবারের বলে মনে করছে পুলিশ। টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান বাংলানিউজকে জানান, কালিহাতী উপজেলার ধলাটেংগর নামকস্থানে ঢাকাগামী বিস্তারিত পড়ুন
বিএনপির যুগ্ম মহাসচিব ও নবনিযুক্ত ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জুলাই সনদ নিয়ে জামায়াত-জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোটের মাঠ গরম করার চেষ্টা কখনোই সফল হবে না, বরং তা বুমেরাং হবে। তিনি বলেছেন, বিএনপি জুলাই সনদকে অস্বীকার বা অবজ্ঞা করছে না এবং করবেও না। আমরা প্রথম থেকেই বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি তেল নেওয়ার ক্ষেত্রে জেলা প্রশাসনের ফুয়েল কার্ড (টোকেন) বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই স্থগিত করা হয়েছে। ঘোষণার এক দিনের মধ্যেই সাধারণ মানুষের তীব্র প্রতিক্রিয়ার মুখে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রশাসন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন বিশ্বাস বলেন, জ্বালানি সরবরাহে শৃঙ্খলা আনতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম বলেন, জারি করা পাঁচটি নির্দেশনার মধ্যে তিন নম্বর নির্দেশনাটি স্থগিত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্দেশনা আংশিক সংশোধন করা হয়েছে, তবে বাকি নির্দেশনাগুলো বহাল থাকবে। এর আগে বুধবার (২৫ মার্চ) রাতে জেলা প্রশাসন মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহে পাঁচ দফা নির্দেশনা জারি করে। এতে বলা হয়, জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া হবে না।প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে তেল সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্টে তেল সরবরাহ নিষিদ্ধ করা হয়। নির্দেশনায় আরও বলা হয়, তেল নেওয়ার সময় চালকের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখতে হবে এবং হেলমেট পরিধান বাধ্যতামূলক। পাশাপাশি প্লাস্টিক বোতল বা ড্রামে জ্বালানি বিক্রি নিষিদ্ধ এবং অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে তেল ক্রয়-বিক্রয় বন্ধের কথা উল্লেখ করা হয়।নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়। তবে নির্দেশনা জারির পর বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই শহরে ভোগান্তি চরমে পৌঁছে। সাতক্ষীরা শহরের নিউ মার্কেট সড়কে অবস্থিত এবি খান ফিলিং স্টেশনে তেল নিতে শত শত মোটরসাইকেলের দীর্ঘ লাইনে সৃষ্টি হয় তীব্র যানজট। সড়কের দুই পাশ ও মাঝখানে মোটরসাইকেল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকায় পুরো এলাকায় যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে দেখা যায় ট্রাফিক পুলিশকে। এদিকে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সাধারণ মানুষ। অনেকেই এটিকে অযৌক্তিক ও ভোগান্তির কারণ হিসেবে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক সমালোচনা দেখা যায়। বিস্তারিত পড়ুন