News Headline :
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের বয়সসীমা তুলে দিয়ে বিল পাস বিরোধিতার মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস বিপ্লবের আইনি স্বীকৃতি: সংসদে ‘জুলাই যোদ্ধা পুনর্বাসন বিল’ পাস দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট: হাসনাত আব্দুল্লাহকে স্পিকার শাহবাগে তর্কাতর্কির জেরে ট্রান্সজেন্ডারদের মারধর লেবাননে ইসরায়েলের বিমান হামলায় বাংলাদেশি নিহত নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন হরমুজ প্রণালীর ট্রানজিট ফি ইরানি মুদ্রায় পরিশোধের প্রস্তাব মাদকসেবনে বাধা দেওয়ায় জবি শিক্ষকের ওপর হামলা, যুবক কারাগারে বিদেশে কর্মসংস্থানে যুদ্ধের ধাক্কা, মার্চে জনশক্তি রপ্তানি নেমেছে অর্ধেকে

জুলাই সনদ নিয়ে আন্দোলনের হুমকি ষড়যন্ত্র নামান্তর: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও নবনিযুক্ত ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জুলাই সনদ নিয়ে জামায়াত-জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোটের মাঠ গরম করার চেষ্টা কখনোই সফল হবে না, বরং তা বুমেরাং হবে।  তিনি বলেছেন, বিএনপি জুলাই সনদকে অস্বীকার বা অবজ্ঞা করছে না এবং করবেও না। আমরা প্রথম থেকেই বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কার্যকরের আগেই ‘ফুয়েল কার্ড’ চালুর সিদ্ধান্ত স্থগিত

সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি তেল নেওয়ার ক্ষেত্রে জেলা প্রশাসনের ফুয়েল কার্ড (টোকেন) বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই স্থগিত করা হয়েছে। ঘোষণার এক দিনের মধ্যেই সাধারণ মানুষের তীব্র প্রতিক্রিয়ার মুখে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রশাসন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন বিশ্বাস বলেন, জ্বালানি সরবরাহে শৃঙ্খলা আনতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম বলেন, জারি করা পাঁচটি নির্দেশনার মধ্যে তিন নম্বর নির্দেশনাটি স্থগিত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্দেশনা আংশিক সংশোধন করা হয়েছে, তবে বাকি নির্দেশনাগুলো বহাল থাকবে। এর আগে বুধবার (২৫ মার্চ) রাতে জেলা প্রশাসন মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহে পাঁচ দফা নির্দেশনা জারি করে। এতে বলা হয়, জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া হবে না।প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে তেল সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্টে তেল সরবরাহ নিষিদ্ধ করা হয়। নির্দেশনায় আরও বলা হয়, তেল নেওয়ার সময় চালকের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখতে হবে এবং হেলমেট পরিধান বাধ্যতামূলক। পাশাপাশি প্লাস্টিক বোতল বা ড্রামে জ্বালানি বিক্রি নিষিদ্ধ এবং অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে তেল ক্রয়-বিক্রয় বন্ধের কথা উল্লেখ করা হয়।নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়। তবে নির্দেশনা জারির পর বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই শহরে ভোগান্তি চরমে পৌঁছে। সাতক্ষীরা শহরের নিউ মার্কেট সড়কে অবস্থিত এবি খান ফিলিং স্টেশনে তেল নিতে শত শত মোটরসাইকেলের দীর্ঘ লাইনে সৃষ্টি হয় তীব্র যানজট। সড়কের দুই পাশ ও মাঝখানে মোটরসাইকেল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকায় পুরো এলাকায় যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে দেখা যায় ট্রাফিক পুলিশকে। এদিকে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সাধারণ মানুষ। অনেকেই এটিকে অযৌক্তিক ও ভোগান্তির কারণ হিসেবে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক সমালোচনা দেখা যায়। বিস্তারিত পড়ুন

চলছে ডুবন্ত বাস টেনে তোলার কাজ

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া ঢাকাগামী যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাসটি উদ্ধারে জোর চেষ্টা চালানো হচ্ছে। উদ্ধারকারী জাহাজ হামজা ব্যবহার করে বাসটি তোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ জানায়, ডুবুরিরা পানির নিচে বাসটির সঙ্গে হামজায় থাকা ক্রেনের দড়ির মাথায় থাকা লোহার আংটা সংযুক্ত করেছেন। বাসের অন্য পাশেও আংটা লাগানোর কাজ বিস্তারিত পড়ুন

আট অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের আটটি অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিস্তারিত পড়ুন

ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে

দেশের ছয়টি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। মঙ্গলবার (২৪ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, বিস্তারিত পড়ুন

কোথাও সাইনবোর্ডে ঝুলছে ‘তেল নেই’, কোথাও পাম্পের লাইনে শত শত গাড়ি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব দেশে জ্বালানি তেল সরবরাহে টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চাপ সৃষ্টি করেছে। ঈদের ছুটি শেষে চাহিদা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে; ভোগান্তিও চরমে পৌঁছেছে। সোমবার (২৩ মার্চ) ঈদের তৃতীয় দিন সকাল গড়াতে না গড়াতেই রাজধানীর সড়কগুলোয় মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসের ভিড় বাড়তে শুরু করে। বিস্তারিত পড়ুন

পুরান ঢাকায় জমে উঠেছে ঈদ আনন্দ মেলা

ঈদের তৃতীয় দিনেও রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন এলাকায় জমে উঠেছে ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মেলা। ঈদের ছুটিকে ঘিরে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলার প্রাঙ্গণগুলো। পুরান ঢাকার ঈদ আনন্দ মেলা নগরবাসীর জন্য বাড়তি আনন্দ ও বিনোদনের সুযোগ তৈরি করেছে, যা ঈদের উৎসবকে আরও বর্ণিল করেছে। বিস্তারিত পড়ুন

ঈদের দিনে হাতিরঝিলে দর্শনার্থীর ঢল

পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানীর হাতিরঝিলে দর্শনার্থীদের ঢল নেমেছে। ঈদের আনন্দকে ভাগাভাগি করতে পরিবার পরিজন বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন নিয়ে হাতিরঝিলের বিভিন্ন অংশে সময় কাটাচ্ছেন তারা। দুপুর গড়িয়ে বিকেল হলে দর্শনার্থীর চাপও বাড়তে থাকে। একপর্যায়ে লোকে লোকারণ্য হয়ে যায় হাতিরঝিল এলাকা। সরেজমিনে দেখা যায়, কারওয়ান বাজার অংশ, মধুবাগ ব্রিজ, রামপুরা অংশ বিস্তারিত পড়ুন

ফিলিপ সাংমার ১৪ দিনের জেল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলায় বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন কলকাতার একটি আদালত। এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) তাকে কারাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। আগামী ৩ এপ্রিল তাকে আবার আদালতে তোলা হবে। শনিবার (২১ মার্চ) তাকে আদালতে তোলার আগে বিস্তারিত পড়ুন

ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র: মার্কিন অর্থমন্ত্রী

ইরানি তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আংশিক শিথিল করার বিষয়ে ভাবছে যুক্তরাষ্ট্র; এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সাগরে থাকা ইরানি তেলের প্রবাহে কিছুটা ছাড় দেওয়া হতে পারে বলে তিনি জানিয়েছেন। ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র নিজেদের কৌশলগত মজুত থেকেও তেল বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2023 EU BANGLA NEWS