আন্দামান সাগরে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ২৫০ জন নারী, পুরুষ ও শিশু নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি নাগরিকরা আছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) এই ঘটনায় জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) গভীরভাবে শোক প্রকাশ করেছে। সংস্থা দুটি জানিয়েছে, ট্রলারটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের টেকনাফ থেকে যাত্রা শুরু করে বিস্তারিত পড়ুন
বছরের শেষদিন বিদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে চৈত্রসংক্রান্তি উৎসব। দিনটি উপলক্ষে চারুকলার বকুলতলায় চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচে-গানে চারুকলার বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠান রাঙিয়ে তুলেছেন। বিকেল ৫টার পর অনুষ্ঠানটি শুরু হয়।আরিবা ও তার দলের ‘এসো হে বৈশাখ এসো এসো’ গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন। অনুষ্ঠানের উপস্থাপনায় রয়েছেন চারুকলার তিন শিক্ষক।উপস্থাপনায় বিস্তারিত পড়ুন
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সোমবার (১৩ এপ্রিল) তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে তারা এ দুই দেশের গণমাধ্যম ও সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পৃক্ততাসহ তথ্য ও সম্প্রচার খাতে বিস্তৃত পরিসরে সহযোগিতা নিয়ে আলোচনা করেন।তারা জনগণ-কেন্দ্রিক সম্পর্ক সুদৃঢ়করণ ও পারস্পরিক বোঝাপড়ার উন্নয়ন সাধন করার বিস্তারিত পড়ুন
ইরান ও ইসরায়েলি বাহিনীর মধ্যে টানা ৪০ দিনের যুদ্ধের পর যুদ্ধবিরতি চলাকালে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে ইসলামাবাদে এ আলোচনার আনুষ্ঠানিক সূচনা হয়। বিবিসি জানিয়েছে, আপাতত এ আলোচনা পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষভাবে চলছে। আর ইরানের তাসনিম নিউজ জানিয়েছে, বর্তমানে নিবিড় আলোচনা বিস্তারিত পড়ুন
লেবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহত নাগরিকের নাম মিজ দিপালী।শুক্রবার (১০ এপ্রিল) বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, লেবানন প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা মিজ দিপালী, (পাসপোর্ট নম্বর: EK 0024191) বাবা: শেখ মোফাজ্জল, মা: রোজিনা খাতুন, ঠিকানা: চর শালেপুর, চর হাজিগঞ্জ, চর ভদ্রাসন, ফরিদপুর গত ৮ বিস্তারিত পড়ুন
ঢাকার কেরানীগঞ্জে মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষক ও তার পিতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া আসামি হলেন-এহসানুর হক মাহিম (২২)। একই সঙ্গে রোববার (১২ এপ্রিল) বিস্তারিত পড়ুন
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় পরিচালিত এক অভিযানে প্রায় ১০০টি অবৈধ বাস কাউন্টার সিলগালা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সায়দাবাদ বাস টার্মিনাল এবং গুলিস্তানের জিপিও লিংক রোড এলাকায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জানা যায়, রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এবং যানজট নিরসনে বিস্তারিত পড়ুন
মানবাধিকার কমিশন অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও আলাদা সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে সংসদে বিল পাস হয়েছে। এছাড়া আরও কয়েকটি বিল পাসে বিরোধী দল জামায়াত ও এনসিপির সদস্যরা একমত ছিলেন না।আর এসব কারণ উল্লেখ করে বিরোধী দলের সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করেন। সবমিলিয়ে বিস্তারিত পড়ুন
কোথাও হুইলচেয়ারে নিশ্চুপ বসে আছেন এক তরুণ, কোথাও বিছানায় শুয়ে কাতরাচ্ছেন শ্রমজীবী এক বাবা, কোথাও গামছা দিয়ে ঝুলিয়ে রাখা হাত-পা নিয়ে অপারেশনের অপেক্ষায় কেউ। কারো একটি পা নেই, কারো হাত কেটে গেছে, কেউবা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন সামনে। এ চিত্র রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের। এটিকে বিস্তারিত পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার পর এ ঘটনার সূত্রপাত হয় বলে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন। বিস্তারিত পড়ুন