দেশি-বিদেশি অননুমোদিত বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্যক্রম স্থগিত

অনুমোদন ব্যতীত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস এবং স্টাডি সেন্টারের কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সোমবার (৩০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে ইউজিসি এ তথ্য জানায়। এতে বলা হয়, ইউজিসি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন ব্যতীত বেশ কয়েকটি দেশি-বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তারিত পড়ুন

আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমানকে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ সময়ের একটি ভিডিওতে দেখা যায়, রাষ্ট্রপতির দাওয়াতে বঙ্গভবনে যোগ দেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান। অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান বিস্তারিত পড়ুন

ছুটির দিনে ৩ লাখ টন ডিজেল কেনার অনুমোদন

দেশের জ্বালানি চাহিদা পূরণে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক জরুরি বৈঠকে তিন লাখ মেট্রিক টন ডিজেল আমদানির দুটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে কমিটির সভাপতি ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে জুম অ্যাপের মাধ্যমে এ জরুরি সভা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা। সভায় বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম বন্দরে ৩৪ জ্বালানিবাহী জাহাজের ২৭টি খালাস

দেশের জ্বালানি চাহিদা মেটাতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছে চট্টগ্রাম বন্দর। বৃহস্পতিবার (২৬ মার্চ)পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যে দেখা গেছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), এলপিজি ও তেলবাহী মোট ৩৪টি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও জেটিতে অবস্থান করে তাদের কার্যক্রম পরিচালনা করেছে। এর মধ্যে ২৭টি জাহাজ এরই মধ্যে বিস্তারিত পড়ুন

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা সবাই একই পরিবারের বলে মনে করছে পুলিশ। টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান বাংলানিউজকে জানান, কালিহাতী উপজেলার ধলাটেংগর নামকস্থানে ঢাকাগামী বিস্তারিত পড়ুন

জুলাই সনদ নিয়ে আন্দোলনের হুমকি ষড়যন্ত্র নামান্তর: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও নবনিযুক্ত ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জুলাই সনদ নিয়ে জামায়াত-জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোটের মাঠ গরম করার চেষ্টা কখনোই সফল হবে না, বরং তা বুমেরাং হবে।  তিনি বলেছেন, বিএনপি জুলাই সনদকে অস্বীকার বা অবজ্ঞা করছে না এবং করবেও না। আমরা প্রথম থেকেই বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কার্যকরের আগেই ‘ফুয়েল কার্ড’ চালুর সিদ্ধান্ত স্থগিত

সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি তেল নেওয়ার ক্ষেত্রে জেলা প্রশাসনের ফুয়েল কার্ড (টোকেন) বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই স্থগিত করা হয়েছে। ঘোষণার এক দিনের মধ্যেই সাধারণ মানুষের তীব্র প্রতিক্রিয়ার মুখে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রশাসন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন বিশ্বাস বলেন, জ্বালানি সরবরাহে শৃঙ্খলা আনতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম বলেন, জারি করা পাঁচটি নির্দেশনার মধ্যে তিন নম্বর নির্দেশনাটি স্থগিত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্দেশনা আংশিক সংশোধন করা হয়েছে, তবে বাকি নির্দেশনাগুলো বহাল থাকবে। এর আগে বুধবার (২৫ মার্চ) রাতে জেলা প্রশাসন মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহে পাঁচ দফা নির্দেশনা জারি করে। এতে বলা হয়, জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া হবে না।প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে তেল সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্টে তেল সরবরাহ নিষিদ্ধ করা হয়। নির্দেশনায় আরও বলা হয়, তেল নেওয়ার সময় চালকের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখতে হবে এবং হেলমেট পরিধান বাধ্যতামূলক। পাশাপাশি প্লাস্টিক বোতল বা ড্রামে জ্বালানি বিক্রি নিষিদ্ধ এবং অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে তেল ক্রয়-বিক্রয় বন্ধের কথা উল্লেখ করা হয়।নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়। তবে নির্দেশনা জারির পর বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই শহরে ভোগান্তি চরমে পৌঁছে। সাতক্ষীরা শহরের নিউ মার্কেট সড়কে অবস্থিত এবি খান ফিলিং স্টেশনে তেল নিতে শত শত মোটরসাইকেলের দীর্ঘ লাইনে সৃষ্টি হয় তীব্র যানজট। সড়কের দুই পাশ ও মাঝখানে মোটরসাইকেল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকায় পুরো এলাকায় যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে দেখা যায় ট্রাফিক পুলিশকে। এদিকে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সাধারণ মানুষ। অনেকেই এটিকে অযৌক্তিক ও ভোগান্তির কারণ হিসেবে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক সমালোচনা দেখা যায়। বিস্তারিত পড়ুন

চলছে ডুবন্ত বাস টেনে তোলার কাজ

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া ঢাকাগামী যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাসটি উদ্ধারে জোর চেষ্টা চালানো হচ্ছে। উদ্ধারকারী জাহাজ হামজা ব্যবহার করে বাসটি তোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ জানায়, ডুবুরিরা পানির নিচে বাসটির সঙ্গে হামজায় থাকা ক্রেনের দড়ির মাথায় থাকা লোহার আংটা সংযুক্ত করেছেন। বাসের অন্য পাশেও আংটা লাগানোর কাজ বিস্তারিত পড়ুন

আট অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের আটটি অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিস্তারিত পড়ুন

ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে

দেশের ছয়টি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। মঙ্গলবার (২৪ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2023 EU BANGLA NEWS