অপসংস্কৃতি জাতীয় মূল্যবোধকে গলাটিপে হত্যা করে: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, সংস্কৃতি হচ্ছে সমাজের প্রাণ। একটি জাতি কতটা উন্নত তা বোঝা যায়, সেই দেশের সংস্কৃতি থেকে। শিল্প-সংস্কৃতির চর্চা মানুষকে সুন্দরের দিকে নিয়ে যায়। আর অপসংস্কৃতি মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। অপসংস্কৃতি জাতীয় মূল্যবোধকে গলাটিপে হত্যা করে। যে কারণে বহুদলীয় গণতন্ত্রের রূপকার, বিস্তারিত পড়ুন

দ্বিপাক্ষিক-বহুপাক্ষিক সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূতদের সঙ্গে তারেক রহমানের আলোচনা

আগামীতে বিএনপি সরকার গঠন করলে কীভাবে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করা যায়—সে বিষয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আসা রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীর। সোমবার (১৯ জানুয়ারি) কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব বিস্তারিত পড়ুন

ট্রাফিক আইন লঙ্ঘনে ৪ হাজার ৫০০ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৪ হাজার ৫০০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।  শনিবার (১৭ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিসি মিডিয়া) তালেবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩১টি বাস, ২টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৮৯টি সিএনজি বিস্তারিত পড়ুন

সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে আইনি বাধা নেই: আলী রীয়াজ

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারি কর্মচারীদের প্রচার-প্রচারণায় সাংবিধানিক কিংবা প্রচলিত আইনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে আয়োজিত ঢাকা বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আলী রীয়াজ বলেন, সাবেক বিচারপতি, বিস্তারিত পড়ুন

আনন্দঘন ছুটিই রূপ নিলো হৃদয়বিদারক ট্র্যাজেডিতে

ব্যস্ত কর্মজীবনের ক্লান্তি কাটাতে সাপ্তাহিক ছুটিতে নানির বাসা থেকে নিজেদের কাছে নিয়ে এসেছিলেন শিশুসন্তান ফাইয়াজকে। কর্মজীবী বাবা–মায়ের কাছে এ সময়টুকু ছিল সন্তানের সঙ্গে কাটানোর। কিন্তু সেই আনন্দঘন ছুটিই রূপ নেয় হৃদয়বিদারক ট্র্যাজেডিতে। একই কক্ষে ঘুমিয়ে ছিলেন দম্পতি ও তাদের শিশু সন্তান ফাইয়াজ। হঠাৎ ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে বিস্তারিত পড়ুন

বাঞ্ছারামপুরের নতুন ইউএনও তারিকুল ইসলাম

বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা তারিকুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। প্রেষণে শিক্ষা ছুটি শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে যোগদান করা এ কর্মকর্তাকে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদাধিকারবলে সদ্য নিয়োগ পাওয়া ইউএনও তারিকুল ইসলাম আসন্ন ত্রয়োদশ বিস্তারিত পড়ুন

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ওইদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে নির্বাচনকে কেন্দ্র করে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ বিস্তারিত পড়ুন

৪ ঘণ্টা পর গাবতলী টেকনিক্যাল মোড়ে যান চলাচল স্বাভাবিক

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর গাবতলীর টেকনিক্যাল মোড় সড়ক অবরোধ করেন তিতুমীর কলেজ ও বাংলা কলেজের শিক্ষার্থীরা। এতে প্রায় চার ঘণ্টার বেশি সময় যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও বিভিন্ন হাসপাতালে রোগীরা। পরে শিক্ষার্থীরা নতুন কর্মসূচি দিয়ে অবরোধ প্রত্যাহার করলে বিস্তারিত পড়ুন

সাবেক হিট অফিসার বুশরাকে দুদকের জিজ্ঞাসাবাদ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক প্রথম চিফ হিট অফিসার (সিএইচও) বুশরা আফরিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা বিস্তারিত পড়ুন

জুলাই শহীদ পরিবার ও আহতদের ১১৬ কোটি টাকা বিতরণ

জুলাই আন্দোলনে ৮২৯টি শহীদ পরিবারের মধ্যে ৪১ দশমিক ২৭ কোটি টাকা ও ৬ হাজার ৪৭১ জন আহত জুলাইযোদ্ধার মধ্যে ৭৪ দশমিক ২১ কোটি টাকা, মোট ১১৬ কোটি টাকা বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর। পাশাপাশি ১১৯ দশমিক ৯৮ কোটি বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2023 EU BANGLA NEWS