চাকরির বাজারে এখন তুমুল প্রতিযোগিতা। হাজার হাজার প্রার্থীর ভিড়ে নিজেকে একটু আলাদাভাবে তুলে ধরতে সবাই চান সিভিতে বিশেষ কিছু যোগ করতে। কিন্তু সেই বিশেষ কিছু যদি হিতে বিপরীত হয়ে দাঁড়ায়, তবে কপালে দুঃখ অবধারিত। সম্প্রতি যুক্তরাজ্যের এক চাকরিপ্রার্থীর সিভিতে শখের তালিকায় ‘অলিভ অয়েল’ লেখা দেখে নিয়োগদাতার বিরূপ প্রতিক্রিয়ার ঘটনাটি এখন
বিস্তারিত পড়ুন
বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বেসিক ব্যাংক পিএলসিতে বিভিন্ন কারিগরি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নাম ও সংখ্যা— ১. প্রিন্সিপাল অফিসার (আইসিটি)-ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর: ২টি ২. প্রিন্সিপাল অফিসার (আইসিটি)-নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর: ১টি ৩. প্রিন্সিপাল অফিসার (আইসিটি)-আইসিটি সিকিউরিটি স্পেশালিস্ট: ১টি ৪. অফিসার (আইটি)-ইওডি স্পেশালিস্ট: ৩টি আবেদনে বয়সসীমা— ১/৭/২০২৫ তারিখে
বিস্তারিত পড়ুন
বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে আজ সোমবার দুপুরে মাইনুল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানা। ডেমরা থানার পরিদর্শক (তদন্ত)
বিস্তারিত পড়ুন
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা যেমন আসে, তেমনি আসে কটূক্তিও। কিন্তু সেগুলোকে কীভাবে সামাল দেন? সেই প্রশ্নের জবাবেই একেবারে খোলামেলা হলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। আজ রোববার ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্তদের সঙ্গে ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নেন সামান্থা। ব্যক্তিগত জীবন, স্বাস্থ্য, আসন্ন ছবি—সব বিষয়েই প্রশ্নের উত্তর দেন তিনি। তবে সবচেয়ে
বিস্তারিত পড়ুন
ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী জয়া আহসান, নাজিফা তুষি, জোভানদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা। অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘যখন আপনি
বিস্তারিত পড়ুন
ঠান্ডার শুষ্কতা আর দূষণ, এই দুই-ই সবচেয়ে বেশি ভোগায়। শীত পড়তে শুরু করলেই বাতাসে দূষিত কণার পরিমাণ বেড়ে যায়। জেঁকে বসে নানা অসুখ-বিসুখ। শুধু ঢাকা নয়, এই সময়টাতে সার্বিকভাবেই বাতাসের গুণগত মান অনেক নেমে যায়।বাতাসে ভাসমান ধূলিকণার গড় পরিমাণের (পিএম ২.৫) মাত্রা এতটাই বেড়ে যায় যে তার ক্ষতিকর প্রভাব পড়ে শরীরে। শ্বাসজনিত সমস্যা, সর্দি-কাশি, হাঁপানি এমনকি চোখের সমস্যাও বাড়ে এই সময়টাতে। বাইরে বেশি ক্ষণ থাকলেই চোখে জ্বালা হয়, অনবরত জল পড়ে। অনেকের আবার কনজাঙ্কটিভাইটিসের সমস্যাও দেখা দেয়। ভাসমান ধূলিকণা (পিএম ১০) ও অতিসূক্ষ্ম ধূলিকণা (পিএম ২.৫) শুধু নয়, যানবাহনের ধোঁয়ায় নাইট্রোজেন ডাই-অক্সাইডের মাত্রাও বিপজ্জনক হারে বাড়ছে। ওই ক্ষুদ্রাতিক্ষুদ্র কণাগুলি খুব সহজে বাতাসে মিশে যায়। বাতাসের ধূলিকণাকে আশ্রয় করে এগুলোই দূষণের মাত্রা বাড়িয়ে তোলে। এই দূষিত বায়ু চোখের ম্যাকুলার জন্য খুবই ক্ষতিকর। যদি ম্যাকুলা বা রেটিনার কেন্দ্রে অবস্থিত বিন্দুটি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে দৃষ্টি ঝাপসা হতে শুরু করে। দূষিত বাতাস থেকে চোখ রক্ষা করবেন যেভাবে দূষণের জেরে চোখ শুষ্ক হয়ে যায়, এতে সমস্যা আরও বাড়ে। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে আই ড্রপ ব্যবহার করুন। ঘন ঘন চোখে আঙুল দিয়ে ঘষাঘষি করবেন না। এতে চোখ আরও শুষ্ক হয়ে যায়। দিনের বেলা বাইরে বের হলে সানগ্লাস অবশ্যই পরতে হবে। দূষণ যেখানে বেশি, সেখানে আই শিল্ড ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। চোখে জ্বালা করলে ঠান্ডা পানির ঝাপটা দিন। বাড়ি ফিরে ভালো করে ঠান্ডা পানি দিয়ে চোখ ধুয়ে নিন। এতে চোখে ঢুকে থাকা ধুলো-ময়লা বেরিয়ে যাবে। শরীর আর্দ্র রাখতে হবে। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। শীত মৌসুমে দিনে আড়াই থেকে তিন লিটার পানি খাওয়া জরুরি। প্রতিদিন এমন খাবার খান যাতে বেশি মাত্রায় ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। সবুজ শাকসবজি, বাদাম, মাছ, গাজর, বেরিজাতীয় ফল ডায়েটে রাখুন। ভিটামিন সি-সমৃদ্ধ ফল বেশি করে খান। এই ভিটামিন রক্ত সঞ্চালনের জন্য জরুরি। চোখে রক্ত সঞ্চালন ভালো হলে সংক্রমণের আশঙ্কা কমে। চোখের প্রদাহজনিত সমস্যা কমাতে ভিটামিন ‘সি’ অপরিহার্য। চোখে কোনো ধরনের সংক্রমণ হলে অবহেলা করবেন না। চোখ লাল হলে, ফুলে গেলে বা চুলকানি হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
বিস্তারিত পড়ুন
আধুনিক জীবনে ওজন নিয়ন্ত্রণ নিঃসন্দেহে বেশ বড় এক চ্যালেঞ্জ। তবে জীবনধারায় সাদামাটা কিছু পরিবর্তন আনলে ওজন নিয়ন্ত্রণ করা তুলনামূলক সহজ হয়। শরীরে দ্রুত মেদ জমে। কিন্তু তা ঝরাতে গেলেই রাতের ঘুম উড়ে যায়।ডায়েট ও শরীরচর্চা ছাড়া ওজন কমানো সহজ নয়। তবে ওজন কমাতে গিয়ে চর্বির বদলে মাংসপেশি ঝরে গেলেও মুশকিল।
বিস্তারিত পড়ুন
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (সিএসএ) চলতি মৌসুমের জন্য ঘরের মাঠের আন্তর্জাতিক সূচি ঘোষণা করেছে। আসন্ন মৌসুমে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ডকে নিয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে প্রোটিয়ারা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিএসএ। মৌসুমের শুরুতে সেপ্টেম্বরের মাঝামাঝি অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ
বিস্তারিত পড়ুন
২০২৬ ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকোতে হঠাৎ করেই তৈরি হয়েছে চরম অস্থিরতা। দেশটির পশ্চিমাঞ্চলীয় জালিস্কো রাজ্যে সেনাবাহিনীর অভিযানে মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট নেমেসিও রুবেন ওসেগুয়েরা সেরভান্তেস (যিনি ‘এল মেনচো’ নামে পরিচিত) নিহত হওয়ার পর দেশজুড়ে নজিরবিহীন সহিংসতা ছড়িয়ে পড়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে আসন্ন বিশ্বকাপের ওপর। বিশ্বকাপের
বিস্তারিত পড়ুন
একদিকে দীর্ঘ পাঁচ বছর পর নির্বাচনের ডামাডোল, অন্যদিকে বকেয়া বেতনের দাবিতে ফুটবলারদের চরম অসন্তোষ—সব মিলিয়ে মতিঝিলের সাদা-কালো শিবিরে এখন মুদ্রার দুই পিঠ। আগামী ৯ মার্চ ক্লাবের বহুল প্রতীক্ষিত নির্বাচনের তফসিল ঘোষণার দিনেই পাওনা আদায়ের দাবিতে অনুশীলন বয়কট করেছেন দলের সিনিয়র ফুটবলাররা। সোমবার দুপুর আড়াইটায় প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের প্রস্তুতির জন্য
বিস্তারিত পড়ুন