News Headline :

মংডুতে জান্তা সরকারের কুখ্যাত জেনারেল আটক

মিয়ানমারে যুদ্ধরত আরাকান আর্মি (এএ) বলেছে, গত রোববার রাখাইন রাজ্যের মংডু শহরে জান্তা বাহিনীর শেষ ঘাঁটি দখলের সময় তারা কয়েকশ জান্তা সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে জান্তা সরকারের কুখ্যাত এক শীর্ষ ব্রিগেডিয়ার জেনারেলও রয়েছেন। বুধবার আরাকান আর্মি এমন ঘোষণা দেয়। জাতিগত সশস্ত্র গোষ্ঠীটি জানায়, তারা মংডু শহরের বাইরে জান্তা বিস্তারিত পড়ুন

বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স হচ্ছে: পরিবেশ উপদেষ্টা

বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এটি আগামী বর্ষাকাল পর্যন্ত কাজ করবে। এ ছাড়া, কিছু এলাকা ‘নো ব্রিকফিল্ড জোন’ ঘোষণা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বায়ুদূষণ রাতারাতি সমাধান বিস্তারিত পড়ুন

স্বাধীনতার পর প্রথম ‘অর্থনৈতিক শহীদ’ পাট: উপদেষ্টা

স্বাধীনতা পরবর্তী পাট আমাদের প্রথম অর্থনৈতিক শহীদ বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি সতর্ক করে বলেন, পাটকে অনিয়ন্ত্রিত মজুতদারি রাখা যাবে না।ব্যবসা করতে যতটুকু মজুত করার প্রয়োজন ততটুকুই করতে হবে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে বহুমুখী পাটপণ্যের মেলা ও প্রদর্শনী বিস্তারিত পড়ুন

ওকালতনামা না থাকায় চিন্ময়ের আগাম জামিনের শুনানির আবেদন নথিভুক্ত

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে ওকালতনামা না থাকায় তার আগাম জামিনের শুনানির অনুমতি চেয়ে করা পুনঃআবেদন নথিভুক্ত করার আদেশ দিয়েছেন আদালত।   বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অবকাশকালীন চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালত এই আদেশ দেন।এর আগে একই আদালতে কোনো ওকালতনামা বিস্তারিত পড়ুন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ বদল

সিরিজের প্রথম দুই ম্যাচের মতো শেষ ওয়ানডেতেও টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এবারও আগে ব্যাটিংয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে।প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ আগেই খুইয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এবার লড়াই ধবলধোলাই এড়ানোর। সেই লক্ষ্যে একাদশে ৩ পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন তানজিম হাসান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা। তাদের পরিবর্তে একাদশে বিস্তারিত পড়ুন

ভারতে উপাসনালয় নিয়ে আপাতত নতুন মামলা নয়

ভারতের উপাসনাস্থল আইনের কয়েকটি ধারার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একাধিক আপিলের শুনানিতে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছেন, এই মামলার শুনানি চলাকালীন দেশের কোথাও এই আইনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা যাবে না। বাবরি মসজিদ-রাম মন্দির বিতর্ক চলাকালীন ওই আইন পাস করা হয়েছিল। ওই বিস্তারিত পড়ুন

ছাত্ররাজনীতির সংস্কৃতি পরিবর্তন করতে হবে: ছাত্রনেতারা

ছাত্ররাজনীতির সংস্কৃতি পরিবর্তন করতে হবে। পুরনো ধারা পাল্টে শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণের কাজ করবে ছাত্র সংগঠনগুলো।বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলো হতে হবে নিয়মিত। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এক আলোচনা সভায় এসব কথা বলেন ছাত্র সংগঠনগুলোর নেতারা। মেধার ভিত্তিতে হলের আসন বণ্টন, হলগুলোর আবাসনের দায়িত্ব প্রশাসনের কাছে ন্যস্ত বিস্তারিত পড়ুন

টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্পকে ‘পারসন অব দ্য ইয়ার’ (বর্ষসেরা ব্যক্তিত্ব) ঘোষণা করেছে। এর আগে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর তিনি এই সম্মান পেয়েছিলেন। নির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে (এনওয়াইএসই) উদ্বোধনী ঘণ্টা বাজিয়ে টাইম ম্যাগাজিনের এই সম্মান উদযাপন করবেন। এ সময় তার সঙ্গে উপস্থিত থাকবেন পরিবারের বিস্তারিত পড়ুন

আন্দোলনে ইন্টারনেট বন্ধ নিয়ে পলককে জিজ্ঞাসাবাদ ১৮ ডিসেম্বর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগের মামলায় গ্রেপ্তারের পর কারাগারে থাকা সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আগামী ১৮ ডিসেম্বর সেফহোমে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দেশজুড়ে ইন্টারনেট বিচ্ছিন্ন করার ঘটনায় পলককে জিজ্ঞাসাবাদ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এ বিষয়ে শুনানি শেষে বিস্তারিত পড়ুন

ঢাকায় আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, আলোচনা হবে যেসব বিষয়ে

চারদিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন পূর্ব তিমুর নামে পরিচিত তিমুর লেস্তের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা৷ আগামী ১৪-১৭ ডিসেম্বর ঢাকা সফর করবেন তিনি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আগামী ১৪-১৭ ডিসেম্বর তিমুর লেস্তের বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2023 EU BANGLA NEWS