News Headline :
আলোচনা চলাকালে নেতানিয়াহুর ফোনেই বদলে যায় সবকিছু: আরাঘচি অবরোধ করা এলাকায় জাহাজ ঢুকলে ‘জব্দ করবে’ মার্কিন বাহিনী কর্মসংস্থান বাড়াতে বেসরকারি বিনিয়োগের আহ্বান পাট প্রতিমন্ত্রীর বিদেশে রপ্তানি হচ্ছে জামালপুরের কাঁচা মরিচ স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের কচকচানিতে জাতি বিভ্রান্ত: দিলারা চৌধুরী বাংলা নববর্ষ বরণে এনসিপির বর্ণিল আয়োজন সিকেডি হাসপাতালে চাঁদাদাবি, ৪ আসামির ৪ দিনের রিমান্ড পহেলা বৈশাখ থেকে ‘কৃষক কার্ড’ কর্মসূচির ঐতিহাসিক যাত্রা শুরু: মাহদী আমিন জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী ও অকৃত্রিম বন্ধু: শিল্পমন্ত্রী জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

নেতাকর্মীদের বারবার রিমান্ডে নিয়ে নির্যাতনে বিএনপির উদ্বেগ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরকে নির্যাতনের পর আবারও নির্যাতন চালানোর উদ্দেশ্যে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দেশব্যাপী নিরীহ ছাত্র-জনতা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ অন্যান্য বিরোধী দলের নেতাকর্মী, সাংবাদিক ও বিস্তারিত পড়ুন

ধরে খাবার টেবিলে বসিয়ে দেন, জাতিকে নিয়ে মশকরা কইরেন না: হাইকোর্ট

গোয়েন্দা বিভাগের অফিসে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের এক টেবিলে খাওয়ানোর ছবির বিষয়ে উচ্চ আদালত বলেছেন, ‘জাতিকে নিয়ে মশকরা কইরেন না’। দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত বিক্ষোভকারীদের ওপর গুলি না চালাতে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘কথিত আটক’ ছয়জন সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে করা দুই আইনজীবীর রিট শুনানিতে এমন মন্তব্য করেছেন উচ্চ আদালত। বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের আটকে রেখে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পড়তে বাধ্য করা সংবিধান পরিপন্থী: টিআইবি

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে গোয়েন্দা শাখার কার্যালয়ে আটকে রেখে ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পড়তে বাধ্য করানোর ঘটনা নিরেট মিথ্যাচার, প্রতারণামূলক ও সংবিধান পরিপন্থি উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। টিআইবি বলছে, ‘নিরাপত্তা হেফাজত’-এর কোনো আইনি ভিত্তি নেই।শিক্ষার্থীদের তুলে নিয়ে আটকে রাখা সংবিধানের ৩৩ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। বিস্তারিত পড়ুন

অতি বামপন্থীরা জামায়াত-শিবিরের লেজুড়বৃত্তি করছে: শেখ হাসিনা

অতি বামপন্থীরা এখন জামায়াত-শিবিরের লেজুড়বৃত্তি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (জুলাই ২৯) গণভবনে ছাত্রলীগের নারী নেতাদের সঙ্গে হওয়া মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। জামায়াত-শিবির কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ঘাড়ে চেপেছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘এ আন্দোলনের ঘাড়ে চেপেই তো বিস্তারিত পড়ুন

‘বেঁচে থাকলে নতুন করে শুটিং শুরু করব’

ঘরবন্দি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। কোটা সংস্কার আন্দোলনের ফলে দেশের চলমান অস্থির পরিস্থিতি ও কারফিউতে অন্য শিল্পীদের মতো তিনিও এই মুহূর্তে ঘরে অবস্থান করছেন। কাজের পরিবর্তে এখন পরিবারের সঙ্গেই কাটছে তার সময়। বর্তমান পরিস্থিতি সম্পর্কে অভিনেত্রীর কাছে মন্তব্য জানতে চাওয়া হলে সংবাদমাধ্যমে পায়েল বলেন, শোবিজে কাজ করার পর বিস্তারিত পড়ুন

সমন্বয়কদের দেখা পেলেন না সোহেল তাজ, চাইলেন হত্যাকাণ্ডের বিচার

সোমবার (২৯ জুলাই) রাতে তিনি সম্বনয়কদের সঙ্গে দেখা করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আসেন। এ সময় তাকে সমন্বয়কদের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আন্দোলন ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। সোহেল তাজ সাংবাদিকদের বলেন, সাধারণ মানুষ হিসেবে ডিবিতে এসেছিলাম। কারণ বিস্তারিত পড়ুন

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধে একমত ১৪ দল

১৪ ধলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি ভিডিও থেকে নেয়া সোমবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। গণভবনে বিকেল সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। বিস্তারিত পড়ুন

শিথিলের পর আবারও কারফিউ শুরু

১১ ঘণ্টা শিথিল থাকার পর ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে আবার কারফিউ শুরু হয়েছে। এতে করে এসব অঞ্চলের রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করেছে। সোমবার (২৯ জুলাই) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ ঘণ্টা কারফিউ শিথিল ছিলো। এদিকে, যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন মোড়ে বিস্তারিত পড়ুন

ডিবি কার্যালয় থেকে বের হয়ে যা বললেন মারজুক রাসেল

দেশের টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেল। তার ফেসবুক থেকে একের পর এক কোটা সংস্কার আন্দোলনের পক্ষে পোস্ট দেয়া হয়েছে। কিন্তু তিনি আসল মারজুক রাসেল নন এমনটাই জানালেন অভিনেতা। বিষয়টির অভিযোগ জানাতে তিনি ডিবি কার্যালয়ে যান। মারজুকের ফেসবুক থেকে সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা ও সরকার বিরোধী নানা পোস্ট দেয়া হয়েছে। বিস্তারিত পড়ুন

গণভবন দখল করার উদ্দেশ্য ছিল বিএনপি-জামায়াতের: চিফ হুইপ নূর-ই আলম

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন বলেছেন, ‘সবার দৃষ্টি ছিল ছাত্র আন্দোলনের দিকে। ঠিক তখনই একদল ষড়যন্ত্রকারী সুযোগ বুঝে তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে। মূলত জামায়াত-বিএনপি এই নাশকতায় নেতৃত্ব দিয়েছে। এই নাশকতাকারীদের উদ্দেশ্যে ছিল গণভবন দখল করা।’ সোমবার (২৯ জুলাই) সকালে মাদারীপুরে মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম, তেলের পাম্প, পুলিশ ফাঁড়ি, বাসে বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2023 EU BANGLA NEWS