খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়ার আয়োজন ঢাবি ছাত্রদলের

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়ার আয়োজন ঢাবি ছাত্রদলের

সাবেক প্রধানমন্ত্রী  ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচি পালন করবে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (১৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসী তামী এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শনিবার (১৫ আগস্ট) বাদ আসর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়া ১৯৪৬ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন।দীর্ঘদিন অসুস্থতার সাথে লড়াই করে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন।বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীও ছিলেন তিনি। ১৯৮৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS