সরকারের ১৮০ দিনের পারফরম্যান্স আশাজাগানিয়া না: গাজী আতাউর

সরকারের ১৮০ দিনের পারফরম্যান্স আশাজাগানিয়া না: গাজী আতাউর

সরকারের ১৮০ দিনের পারফরম্যান্স আশাজাগানিয়া নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ২টায় রাজধানীর ভাটারায় আস-সাঈদ মিলনায়েতনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ফ্যাসিবাদের পতনের পরে বহু প্রত্যাশা জাগিয়ে এবং দায় নিয়ে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছিলো। কিন্তু ১৮০ দিন অতিক্রান্ত হলেও সরকার আশাজাগানিয়া তেমন কিছু করতে পারে নাই।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য ১৮০ দিনের যে বাধ্যবাধকতা ছিলো তা পুরোপুরি উপেক্ষিত হয়েছে। উচ্চকক্ষ গঠনের বাধ্যতামূলক সময়ও মান্য করা হয় নাই।জনরায়ের প্রতি এটা স্পষ্ট উপেক্ষা ও অবজ্ঞা।

‎শূরা অধিবেশনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এড. শওকত আলী হাওলাদার।

‎অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মাওলানা নুরুল ইসলাম নাঈম, মুফতি অলিউল্লাহ, অ্যাডভোকেট মোস্তফা আল মামুন মনির, মুফতি ফরিদুল ইসলাম, মুফতী মাছউদুর রহমান, শ্রমিক নেতা আলহাজ্ব আমীরুল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS