News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
চলচ্চিত্র উৎসবে ‘ইতি চিত্রা’র হাউজফুল শো

চলচ্চিত্র উৎসবে ‘ইতি চিত্রা’র হাউজফুল শো

‘নান্দনিক চলচ্চিত্র মননশীল দর্শক আলোকিত সমাজ’ এই স্লোগানে চলছে ২২ তম ঢাকা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসব। যেখানে প্রদর্শিত হচ্ছে ৭৪টি দেশের ২৫২টি সিনেমা।আর এই উৎসবে সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় প্রদর্শিত হলো রাইসুল ইসলাম অনিকের সিনেমা ‘ইতি চিত্রা’।

এদিন সিনেমাটি দেখতে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন দেখা গেছে একঝাক সিনেপ্রেমীদের ভীড়। এক পর্যায় দর্শকের ভীড়ে হাউজফুল হয়ে উঠে হল। আর দর্শকের উপস্থিতি দেখে আনন্দের হাসি দেখা যায় নির্মাতা ও কলাকুশলীদের মুখে।

‘ইতি চিত্রা’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুই নতুন মুখ রাকিব হোসেন ইভন ও জান্নাতুল  রিতু। এছাড়া আরও অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, ফরহাদ লিমন, মনিরুজ্জামান মনি, সোহানা শারমীন, লোবা আহমেদ, শেখ স্বপ্না, ব্রিটিশ বাবু, তামিম ইকবাল, শাহিন মৃধা ও কামাল খান।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘ইতি চিত্রা’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গেল বছরের ২০ অক্টোবর। নব্বই দশকের প্রেম, ভালোবাসার গল্প রয়েছে এতে। এই সিনেমায় উঠে আসে একটা মানুষকে ভালোবেসেই কিভাবে সারাজীবন কাটিয়ে দেওয়া যায়।

ঢাকা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সংখ্যা ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্রের সংখ্যা ১২৩টি। আর বাংলাদেশের চলচ্চিত্র থাকছে ৭১টি।

উৎসবে চলচ্চিত্র প্রদর্শনীর স্থানগুলো হচ্ছে- জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, নৃত্যশালা মিলনায়তন, অঁলিয়স ফ্রঁসেজ মিলনায়তন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তন। এসব মিলনায়তনের সব প্রদর্শনী বিনামূল্যে উপভোগ করা যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS