News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
সাইমনের পর শিল্পী সমিতি থেকে পদত্যাগের সিদ্ধান্ত জয়ের

সাইমনের পর শিল্পী সমিতি থেকে পদত্যাগের সিদ্ধান্ত জয়ের

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদে রয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। তবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এই নায়ক জানান, অল্প সময়ের মধ্যেই শিল্পী সমিতি বরাবর পদত্যাগপত্র জমা দেবেন বলে তিনি।

এর আগে গেল ২০ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর পদত্যাগপত্র জমা দেন আরেক চিত্রনায়ক সাইমন সাদিক। গত দুই বছর ধরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

জয় চৌধুরীর ভাষ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। ব্যস্ততার কারণে চিঠি পাঠাতে পরিনি। দ্রুতই সমিতিতে গিয়ে অফিশিয়ালি পদত্যাগের বিষয়টি জানাব। আমি সব সদস্যদে হয়তো বার্তা পাঠাব। কেননা, যে পজিশনে বসে আমি কাজ করতে পারব না, সেটা ধরে রাখার কোনো প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, আমার জায়গা থেকে আমি মনে করি আমার একদমই দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমি একদমই সমিতির আগে-পিছে কোনো কিছুতেই নেই। আমি এখন শুধু আমার কাজকে ফোকাস করছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS