News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বিএনপিকে ৫ বছর অপেক্ষা করতে হবে: শেখ তন্ময়

বিএনপিকে ৫ বছর অপেক্ষা করতে হবে: শেখ তন্ময়

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, সংসদ গঠন হয়ে গেছে। আমরা কাজ করছি।কিন্তু বিএনপি আবার ষড়যন্ত্র শুরু করবে। তারা নাকি ঢাকায় সমাবেশ করবে। বিএনপির কর্মকাণ্ড ঢাকা কেন্দ্রিক। কিন্তু জনগণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। রাজনীতির মূল ট্রাকে আসতে হলে, বিএনপিকে ৫ বছর অপেক্ষা করতে হবে। আন্দোলন সংগ্রাম ও ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। সংসদে আসার জন্য জনগণের কাছে ফিরে যেতে হবে।

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে বাগেরহাট শহরের রেল রোড চত্বরে পৌরসভার অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ তালুকদার আব্দুল বাকি, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে মিজান হীরু, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন ১০০০  শীতার্ত দরিদ্র ও অসহায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়। কনকনে শীতে কম্বল পেয়ে খুশি শীতার্ত দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS