News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বহিষ্কৃত নেতাকর্মীদের ফিরিয়ে আনার দাবি রওশন এরশাদের

বহিষ্কৃত নেতাকর্মীদের ফিরিয়ে আনার দাবি রওশন এরশাদের

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ এক বিবৃতিতে বলেছেন, হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে যে সব নেতাকর্মী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এদের দল থেকে বহিষ্কার বা অব্যাহতি দেওয়া অতীব দুঃখজনক। বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তথাকথিত দলীয় শৃঙ্খলা ভঙ্গের ভঙ্গুর অজুহাত তুলে দলের নিবেদিত প্রাণ কর্মী ও সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা অত্যন্ত দুঃখজনক।অনতিবিলম্বে অব্যাহতিপ্রাপ্ত ও বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফিরিয়ে এনে নিজ নিজ পদে বহালের আহ্বান জানাচ্ছি।

সোমবার (২২ জানুয়ারি) বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে রওশন এরশাদ বলেন, যেই মুহূর্তে প্রয়োজন সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে নির্বাচনে বিপর্যয় এড়িয়ে দলকে শক্তিশালী করা সেই মুহূর্তে নিবেদিত প্রাণ নেতা কর্মীদের দল থেকে বের করে দিয়ে দলকে ন্যাপ মোজাফ্ফর, ন্যাপ ভাসানী ও মুসলীম লীগে রূপান্তরের শামিল। তাই অনতিবিলম্বে দলকে ঐক্যবদ্ধ করতে প্রয়াস গ্রহণের জন্য পার্টির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS