News Headline :
উপসাগরীয় দেশ ইউএই-ওমানকে যুক্ত করবে রেলপথ, নির্মাণের ৪০ শতাংশ সম্পন্ন হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান কঠোর অবস্থানে আইএমএফ ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের সংকট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার মাহবুবুর রহমান সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতেন: বাণিজ্যমন্ত্রী নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর নারায়ণগঞ্জে খেয়াঘাটের দরপত্র নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপি সংঘর্ষ, আহত ৫ চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: প্রতিবাদ জানিয়ে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
মাত্র তিন উপাদানে মজাদার চকলেট!

মাত্র তিন উপাদানে মজাদার চকলেট!

মিষ্টিমুখ করতে আর বাইরের চকলেট খুঁজতে হবে না। ছোট-বড় সবার পছন্দের মিল্ক চকলেট এবার ঘরেই তৈরি হবে।

ভাবতেও পারবেন না, কত সহজে যে তৈরি করা যায়। আর এই মজাদার চকলেট তৈরিতে মাত্র তিনটি উপাদান প্রয়োজন হবে। জেনে নিন 

উপকরণ 
গুঁড়া দুধ আধা কাপ, মাখন এক কাপ ও চিনি গুঁড়া করা আধা কাপ।  

যেভাবে করবেন 
প্রথমে গুঁড়া দুধ ও চিনি মিশিয়ে নিতে হবে। এবার একটি পাত্রে  পানি চুলায় দিয়ে, ওপরে কাচের বড় বাটি রাখতে হবে। পানি ফুটে উঠলে কাচের বাটি গরম হলে মাখন দিয়ে গলিয়ে নিতে হবে। মাখন গলে গেলে দুধের মিশ্রণ অল্প অল্প করে ঢালতে হবে ও মেশাতে হবে।  

মিশে পাতলা হয়ে এলে, চকলেট মোল্ডে ঢেলে ঠান্ডা করে নিন। এবার ১ ঘণ্টা নরমাল ফ্রিজে রেখে সেট হতে দিন।  

তৈরি হয়ে গেল দারুণ মজার মিল্ক চকলেট।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS