News Headline :
উপসাগরীয় দেশ ইউএই-ওমানকে যুক্ত করবে রেলপথ, নির্মাণের ৪০ শতাংশ সম্পন্ন হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান কঠোর অবস্থানে আইএমএফ ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের সংকট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার মাহবুবুর রহমান সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতেন: বাণিজ্যমন্ত্রী নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর নারায়ণগঞ্জে খেয়াঘাটের দরপত্র নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপি সংঘর্ষ, আহত ৫ চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: প্রতিবাদ জানিয়ে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
জিভে জল আনা মুখরোচক বরই ভর্তা

জিভে জল আনা মুখরোচক বরই ভর্তা

ছোটবেলায় যারা গ্রামে বড় হয়েছে, বছরের এই সময়ে গল্প করতে করতে অনেকেই ফিরে যান সেই স্মৃতির কাছে। স্কুল থেকে ফিরে ব্যাগ রেখে বিকেলের খেলার সময় কোন বাড়ির বরই কেমন স্বাদের এটা পাড়ার সবারই জানা ছিল।

বরই পেরে ভর্তা বানিয়ে সবাই মিলে মজা করে খাওয়া ছিল তখন ভালো লাগার একটি কাজ। সময় বদলে গেছে, সঙ্গে মানুষের লাইফস্টাইলও।

এখন আর কেউ কারো গাছের বরই পারতে যায় না। তবে ভর্তা কিন্তু চাইলে বানিয়ে খাওয়াই যায়। যাদের গাছ নেই, সেই শহুরে মানুষদের ভরসা বাজারেই পেয়ে যাবেন টাটকা লাল-সবুজ বরই।  

আসুন চেষ্টা করেই দেখুন বরই ভর্তায় সেই ছোটবেলার স্বাদের কাছে ফেরা যায় কি না? যেভাবে করবেন: 

এক কাপ পরিমাণ বরই নিন, কয়েক কোয়া তেতুল, কাঁচা মরিচ ২টি, ধনে পাতা এক চা চামচ, লবণ ও চিনি স্বাদমতো, শুকনা মরিচ টেলে গুঁড়া করা এক চা চামচ, সরিষা বাটা বা কাসুন্দি ২ চা চামচ।  

বরই ধুয়ে ছেঁচে নিন। কাঁচামরিচ বরইয়ের সঙ্গে ছেঁচে নিন। এবার সব উপকরণ একসঙ্গে মেখে পরিবেশন করুন জিভে জল আনা বরই ভর্তা।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS