News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
কর্পোরেট জগতে শাকিব খান!

কর্পোরেট জগতে শাকিব খান!

যুক্তরাষ্ট্রভিত্তিক কর্পোরেট জগতে পা রাখতে যাচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।  

শনিবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শাকিব নিজেই এ ঘোষণাটা দেবেন বলে নিশ্চিত করেছেন।

জানা যায়, বিউটি, হেলথ ও হাইজিন সম্পর্কিত একটি কর্পোরেট প্রতিষ্ঠানে যুক্ত হচ্ছেন তিনি।

বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চান না শাকিব। শনিবার বেশ সাড়ম্বরে এ বিষয়ে ঘোষণা দিতে চান তিনি। জানা যায়, ইউএসএভিত্তিক এ প্রতিষ্ঠানের নাম রিমার্ক।  

শাকিব তার অভিনীত প্রথম সর্ব ভারতীয় সিনেমা ‘দরদ’র কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। শিগগিরই ‘রাজকুমার’র শুটিং করবেন। ইতোমধ্যে সিনেমাটির বাংলাদেশের অংশের শুটিং অনেকটাই শেষ। বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে। আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তির কথা আছে।  

এছাড়া শাকিবের অ্যাকশন ধাঁচের আরেক সিনেমা ‘তুফান’র কাজ শুরু হবে মার্চ থেকে। যেটি আগামী কোরবানির ঈদে মুক্তি পাবে। এটি পরিচালনা করছেন রায়হান রাফী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS