News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
জাপার সংসদীয় দলের নেতা হলেন জি এম কাদের

জাপার সংসদীয় দলের নেতা হলেন জি এম কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১টি আসনে জাতীয় পার্টি (জাপা) তাদের সংসদীয় দলের নেতা পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে নির্বাচিত করেছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জাতীয় পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুরে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে।  

সভায় উপস্থিত সবার সম্মতি ক্রমে জাতীয় পার্টির সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের। সংসদীয় দলের উপনেতা নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং চিফ হুইপ নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

আমরা লক্ষ্য করেছি, বেশ কিছু গণমাধ্যম তাদের সংবাদে জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টির নেতাদের বিরোধী দলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ হিসেবে উল্লেখ করেছেন। আসলে এটি ভুল ও তথ্য বিভ্রাট।  

প্রসঙ্গত, বিরোধী দলীয় নেতা, উপনেতা এবং চিফ হুইপ এর নাম ঘোষণা করার এখতিয়ার স্পিকারের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS