News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
এবার বিয়ের পিঁড়িতে স্বাগতা

এবার বিয়ের পিঁড়িতে স্বাগতা

শোবিজে যেন বিয়ের হিড়িক পড়েছে। একের পর এক তারকার বিয়ে উচ্ছ্বসিত ভক্তরাও। বছরের শুরুটা হয়েছিল মৌসুমী হামিদের বিয়ের খবর দিয়ে। এরপর ফারহান আহমেদ জোভান, নাজিয়া হক অর্ষা-মোস্তাফিজুর নূর ইমরান ও পল্লব বিয়ের খবর দেন। এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী স্বাগতা।

চলতি মাসেই বিয়ে করতে যাচ্ছেন বলে জানিয়েছেন স্বাগতা। শুধু তাই নয়, এরই মধ্যে বিয়ের কার্ডও পাঠানো শুরু করেছেন তিনি। ঢাকাতেই হবে বিয়ের অনুষ্ঠান। তবে বিয়ের দিন ও ভেন্যু সম্পর্কে জানাতে নারাজ স্বাগতা।

স্বাগতার হবু বরের নাম ড. হাসান আজাদ। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

বিয়ে প্রসঙ্গে স্বাগত বলেন, জানুয়ারির মাসের শেষ সপ্তাহের একটি দিন বিয়ের অনুষ্ঠানের জন্য চূড়ান্ত করা হয়েছে। আশা করছি, কাছের মানুষদের অতিথি হিসেবে পাব। সবার আশীর্বাদ-ভালোবাসা চাই।

জীবনসঙ্গী হিসেবে ড. হাসান আজাদকে বেছে নেওয়ার কারণ জানিয়ে অভিনেত্রী বলেন, মানুষ হিসেবে হাসান অনেক ভালো, পরিষ্কার মনের মানুষ। কোনোরকম ভনিতা নেই তার মধ্যে। খারাপকে খারাপ বলবে, ভালোকে ভালো বলবে, যা সবাই পারে না।

এর আগে, চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন স্বাগতা। তবে খুব বেশিদিন টেকেনি তাদের সেই সংসার। হাঁটেন বিচ্ছেদের পথে।

প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বছর খানেক একা ছিলেন স্বাগতা। পরে ঢাকার একটি ক্লাবে পরিচয় হয় লন্ডনপ্রবাসী হাসান আজাদের সঙ্গে। তার জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা যুক্তরাজ্যে। গানও করেন তিনি। কিছুদিন পথচলার পর আজাদকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS