News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
৫০ বছরে টুইঙ্কেলের স্নাতক সম্পন্ন, যা বললেন স্বামী অক্ষয়

৫০ বছরে টুইঙ্কেলের স্নাতক সম্পন্ন, যা বললেন স্বামী অক্ষয়

বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। ৪৮ বছর বয়সে স্নাতকে ভর্তি হওয়ার খবর জানিয়েছিলেন এই অভিনেত্রী।আর ৫০ বছর বয়সে সেই ডিগ্রির সার্টিফিকেট হাতে পেলেন অক্ষয় কুমারের ঘরণী। স্ত্রীর এই প্রাপ্তিতে ভীষণ গর্বিত অক্ষয়।

ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ফিকশন রাইটিং বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন টুইঙ্কেল। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সমাবর্তন। স্ত্রীর হাত ধরে এ অনুষ্ঠানে উপস্থিত হন অক্ষয়। আর প্রিয় মানুষটির সাফল্যে গর্বিত অক্ষয় আবেগঘন একটি পোস্ট দিয়েছেন ইনস্টাগ্রামে। যা এখন সামাজিকমাধ্যমে ভাইরাল।

সমাবর্তনে তোলা একটি ছবি পোস্ট করেন অক্ষয়। এর ক্যাপশনে লেখেন, দুই বছর আগে যখন তুমি আমাকে বলেছিলে আবারো পড়াশোনা শুরু করতে চাও, আমি অবাক হয়েছিলাম, বুঝতে পারিনি ঠিক কী বলছো! কিন্তু আমি দেখলাম তুমি অনেক পরিশ্রম করছো। সংসার, ক্যারিয়ার, আমাকে এবং সন্তানদের খেয়াল রাখার পাশাপাশি পুরোদস্তুর ছাত্র জীবনে ফিরেছো। আমি জানি, আমি একজন সুপার উইমেন বা অতি প্রাকৃতিক ক্ষমতাধর নারীকে বিয়ে করেছি। আজ তোমার গ্র্যাজুয়েশনের দিন। আমিও যদি আরেকটু পড়াশোনা করতাম তাহলে হয়তো সেই শব্দগুলো খুঁজে বের করতে পারতাম, যা বুঝিয়ে দিত তোমাকে নিয়ে আমি কতটা গর্বিত, টিনা। অভিনন্দন, আমার ভালোবাসা।

স্ত্রীকে নিয়ে অক্ষয়ের পোস্টটি খুব দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। এটি টুইঙ্কেল খান্নারও নজর এড়ায়নি। কমেন্ট বক্সে নিজের অনুভূতির কথা তিনিও জানিয়েছেন।  

টুইঙ্কেল খান্না লেখেন, আমি ভাগ্যবতী। কারণ আমি এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি যে, আমাকে উৎসাহিত করে, পড়ে গেলেও আমাকে তুলে আনে। আর আমি অনেকবার পড়ে যেতে চাই, তাই না? আগামীকাল (১৭ জানুয়ারি) ২৩ বছর পূর্ণ হবে।

২০০১ সালের ১৭ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন অক্ষয়-টুইঙ্কেল। আজ তাদের বিয়ের ২৩ বছর পূর্ণ হয়েছে। এ দম্পতির একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS