News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বখে যাওয়া বাসারের প্রেমে শান্তশিষ্ট উর্বী!

বখে যাওয়া বাসারের প্রেমে শান্তশিষ্ট উর্বী!

একই ক্যাম্পাসে পড়তে গিয়ে পরিচয় হয় রনি ও লিলির। তবে তারা দুজনেই বিপরীতমুখী স্বভাবের।রনি একটু উগ্র, বখাটে টাইপের এবং লিলি বেশ শান্তশিষ্ট স্বভাবের। দু’জনের মধ্যে কোনোভাবেই বনিবনা হতো না।

একটা সময় রনিকে পরিবর্তন করার দায়িত্ব নেয় লিলি। সেটা করতে গিয়ে রনির প্রেমে পড়ে যায় লিলি আর তখনই ঘটে যায় একটা অঘটন। এরকমই এক গল্পে নির্মিত হয়েছে নাটক ‘তোমারই সাথে’।

সাদাত রাসেলের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন এল আর সোহেল। এতে রনি ও লিলির চরিত্রে দেখা যাবে খায়রুল বাসার ও প্রিয়ন্তী উর্বীকে।

নাটকটি নিয়ে খায়রুল বাসার বলেন, এটা একটা রোমান্টিক গল্প। একই ক্যাম্পাসের একটা ছেলে ও মেয়ের গল্প। এখানে প্রেম আছে, সাসপেন্স আছে। বখে যাওয়া একটা ছেলেকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করে মেয়েটা। এরপর কী হয় জানতে নাটকটি দেখতে হবে। এখানে আমার সঙ্গে রয়েছেন প্রিয়ন্তী উর্বী।

প্রিয়ন্তী উর্বী বলেন, আমি এমনিতে নাটক কম করি। এই কাজটার মধ্য দিয়ে অনেকদিন পর নাটক করলাম। গল্পটা বেশ ভালো, পছন্দ হয়েছে বলেই কাজটি করা। বেশ কিছুদিন আগেই এটার শুটিং করেছিলাম। বাসারের সঙ্গে এর আগেও কাজ হয়েছে। এখানেও আমাদের কেমিস্ট্রি ভালো ছিল। কাজটা সবার পছন্দ হবে আশা করি।

নির্মাতা জানান, একদম রোমান্টিক গল্প, প্রেমের নাটক। দুজনেই বেশ দারুণ করেছেন নিজেদের জায়গা থেকে। দর্শকদের ভালো লাগবে।

তিনি আরও জানান, ‘তোমারই সাথে’ নাটকটি আগামী শুক্রবার (১৯ জানুয়ারি) কেএস এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS