News Headline :
১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে! সংগীত প্রতিযোগিতা, বিশ্বমঞ্চের জন্য দেশি প্রতিনিধির খোঁজ শুরু রাজকন্যা সোফিয়াকে ‘এড়িয়ে’ গেলেন ইয়ামাল: ধর্ম, লজ্জা নাকি প্রেমিকার সমীকরণ? ‘পারেদেসকে নিষিদ্ধ করা ঠিক হবে না’—ফাইনাল শেষের হাতাহাতি নিয়ে চমকপ্রদ মন্তব্য গাভির বিশ্বকাপ ফাইনাল শেষের মারামারি নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ যন্তর মন্তরে বিক্ষোভকারীদের জন্য অনলাইনে খাবার পাঠাচ্ছেন কারা যুক্তরাষ্ট্রসহ ৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ পুলিশও ফিসফিস করে বলেছিল ‘সরকার সরান’: রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান
সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের সামনে বিপিএলের ট্রফি উন্মোচন

সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের সামনে বিপিএলের ট্রফি উন্মোচন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে নানা আলোচনা-সমালোচনা থাকে সবসময়ই। তবে এবারের আসরের ট্রফি উন্মোচন করে প্রশংসিত হচ্ছে বিসিবি।ঢাকা সেনানিবাসে সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে ফ্র্যাঞ্চাইজি অধিনায়করা ছবি তোলেন।  

অবশ্য সিলেট স্ট্রাইকার্সের প্রতিনিধি হিসেবে ছিলেন মোহাম্মদ মিঠুন। দলটির নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মর্তুজা, সহকারী হিসেবে থাকবেন মোহাম্মদ মিঠুন।  

ফরচুন বরিশালের হয়ে ছিলেন তামিম ইকবাল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম, খুলনা টাইগার্সের এনামুল হক বিজয়, রংপুর রাইডার্সের নুরুল হাসান সোহান, কুমিল্লা ভিক্টোরিয়ানসের লিটন দাস এবং দুর্দান্ত ঢাকা মোসাদ্দেক হোসেন সৈকত উপস্থিত ছিলেন।  

১৯ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল। এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইস্পাহানী চা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS