News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
১১ বছর প্রেমের পর বিয়ে করলেন অভিনেতা পল্লব

১১ বছর প্রেমের পর বিয়ে করলেন অভিনেতা পল্লব

নতুন বছরের শুরুতেই শোবিজে যেন বইছে বিয়ের ধুম। মৌসুমী হামিদ, জোভান, অর্ষার পর বিয়ে করলেন নব্বই দশকের আলোচিত মডেল ও অভিনেতা পল্লব। পাত্রী ওয়াহিদা রাহী। পেশায় তিনি এক ব্যবসায়ী। ছেলের বউকে পেয়ে মাও খুব খুশি বলে জানছেন জানিয়েছেন পলব।

গত বছরের ১৩ জুলাই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুই পরিবারের সম্মতিতে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সেরেছেন বলে জানালেন পল্লব। ১১ বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ে করলেন পল্লব-রাহী।

বিয়ে নিয়ে পল্লব জানালেন, ফেব্রুয়ারি ও মার্চে একটি আনুষ্ঠানের মাধ্যমে বিয়ের খবরটি প্রকাশ্যে আনতে চেয়েছিলাম। সবাই আমাদের প্রার্থণায় রাখবেন।

নব্বই দশকে বিজ্ঞাপন দিয়ে শোবিজে যাত্রা পল্লবের। একে একে শতাধিক বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। তার বিপরীতে মডেল হয়েছেন অপি করিম, তারিন, রিয়া, সুইটি, মৌ, তানিয়াসহ অসংখ্য বড় তারকা।

পল্লবের অভিনয়ে অভিষেক ঘটে ১৯৯৫ সালে। আরেফিন বাদলের ‘প্রাচীর পেরিয়ে’ নাটকে অতিথি শিল্পী ছিলেন তিনি ও তানিয়া আহমেদ। এক যুগে কয়েক শ নাটকে অভিনয় করা হয়েছে তার। চলচ্চিত্রেও অভিষেক হয় পল্লবের। শাহীন সুমন পরিচালিত ‌‌‘বিয়ে বাড়ি’ নামের সেই চলচ্চিত্রে পল্লব ছাড়াও ছিলেন শাকিব খান ও রোমানা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS