News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
ভারী বর্ষণে তানজানিয়ায় স্বর্ণ খনিতে ২২ জনের মৃত্যু

ভারী বর্ষণে তানজানিয়ায় স্বর্ণ খনিতে ২২ জনের মৃত্যু

ভারী বর্ষণে আফ্রিকার দেশ তানজানিয়ায় একটি স্বর্ণের খনিতে ধসের ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।  সোমবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত শনিবার সিমিউ অঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে।ওই অঞ্চলের বারিয়াদি জেলার প্রশাসক সাইমন সিমালেঙ্গা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৪ থেকে ৩৮ বছর বয়সী একদল লোক এমন একটি জায়গায় খনন শুরু করেছিলেন, যেখানে ভারী বৃষ্টিপাতের কারণে কার্যক্রম বন্ধ ছিল।  

প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান ভূমিধস ও প্রাণহানির খবরে ‘দুঃখ’ প্রকাশ করেছেন।

সাইমন বলেছেন, প্রাথমিকভাবে আমাদের বলা হয়েছিল, ১৯ থেকে ২০ জন মানুষ খনিতে আটকা পড়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ২২ জনের মরদেহ পেয়েছি।  

বিশ্বের অন্যতম বৃহত্তম স্বর্ণ উৎপাদক দেশ হিসেবে পরিচিত পূর্ব আফ্রিকার এই দেশটি।  

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS