News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বিয়ে করলেন জোভান

বিয়ে করলেন জোভান

বিয়ে করলেন ছোটপর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। শুক্রবার (১২ জানুয়ারি) ফেসবুকে কনের সঙ্গে একটি ছবি শেয়ার করে জোভান নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টের ক্যাপশনে আজকের তারিখ যুক্ত করে জোভান লেখেন ‘…অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল। ’

জানা গেছে, শুক্রবার পারিবারিকভাবে বিয়ে হয়েছে এ অভিনেতার। এ মাসের শেষ দিকেই যাবতীয় আনুষ্ঠানিকতার আয়োজন রাখা হয়েছে।  

জোভানের ফেসবুকে কনের সঙ্গে শেয়ার করা ওই সাদাকালো ছবিতে দেখা যাচ্ছে, একটি মেয়ের হাত ধরে উঁচু করে ঠোটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন তিনি। তার কাছেই ঝাপসা হয়ে আছে মেয়ের মুখ। ছবিতে জোভানকে স্পষ্ট দেখা গেলেও তাদের দুজনের হাতের কনেকে দেখা যাচ্ছে না।

জোভানের ঘনিষ্ঠজনরা জানান, রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন জোভানের স্ত্রী। বিয়ের কিছুদিন আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে। তাৎক্ষনিকভাবে স্ত্রী বা বিয়ের বিস্তারিত জানাতে চাননি এই অভিনেতা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS