News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
সাধারণ পরিবারে বিয়ে করলেন ব্রুনাইয়ের যুবরাজ

সাধারণ পরিবারে বিয়ে করলেন ব্রুনাইয়ের যুবরাজ

বিয়ে করেছেন তেল সমৃদ্ধ দেশ ব্রুনাইয়ের ৩২ বছর বয়সী যুবরাজ আব্দুল মতিন। যুবরাজের নববধূ রাজ পরিবারের কেউ নন।সাধারণ ঘরের মেয়ে ২৯ বছর বয়সী ইয়াং মুলিয়া আনিশা রোসনাহ।

রাজধানী বন্দর সেরি বেগাওয়ানের একটি সোনার গম্বুজ মসজিদে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ইসলামিক রীতি অনুযায়ী বিয়ে সম্পন্ন হয়।

এদিন সুসজ্জিত ঐতিহ্যবাহী সাদা পোশাকে মসজিদে হাজির হন প্রিন্স মতিন। একজন ইমামসহ সুলতান, আত্মীয়স্বজন এবং অতিথিদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়।  

তবে এতেই শেষ নয়; আগামী ১০ দিন জাঁকালো আয়োজনে চলবে এ বিয়ের অনুষ্ঠান।  

রাজকীয় বিয়ের উদ্‌যাপন আগামী রোববার অনুষ্ঠিত হবে। ওই দিন ১ হাজার ৭৮৮ কক্ষের প্রাসাদে জমকালো অনুষ্ঠান হবে। একইসঙ্গে রীতি অনুযায়ী থাকছে বিশাল শোভাযাত্রাও। অনেক ব্রুনিয়ান রোববারের মিছিলে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।

বিশ্বের দীর্ঘসময় ধরে রাজত্বকারী সুলতান হাসানাল বলকিয়ার দশম সন্তান প্রিন্স আব্দুল মতিন। তার সহধর্মিণী মুলিয়া আনিশা সুলতানের অন্যতম প্রধান উপদেষ্টার নাতনি। একটি ফ্যাশন ব্র্যান্ড ও একটি পর্যটন ব্যবসার সহ-মালিক মুলিয়া।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS