News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
প্রেমের পর পারিবারিক সিদ্ধান্তে বিয়ের পিঁড়িতে মৌসুমী হামিদ

প্রেমের পর পারিবারিক সিদ্ধান্তে বিয়ের পিঁড়িতে মৌসুমী হামিদ

উচ্চতা অনুযায়ী পাত্র না পাওয়ায় বিয়ে করছেন না বলে অনেকবারই জানিয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। সেই মৌসুমী এবার  বিয়ের পিঁড়িতে বসছেন।বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় হয়ে গেল তার গায়ে হলুদ। শুক্রবার (১২ জানুয়ারি) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে।

মৌসুমীর বরের নাম আবু সাইয়িদ। ঢাকার বাসিন্দা তিনি। অভিনেত্রী ও তার স্বামী দু’জনেই শোবিজ অঙ্গনের সঙ্গে জড়িত। তবে সাইয়িদ লেখালেখি ও  কাজ করেন ক্যামেরার পেছনে।  তার লেখা গল্পে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এর মধ্যে ‘রূপকথা নয়’ ও ‘গুটি’ উল্লেখযোগ্য।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে প্রেম করছিলেন আবু সাইয়িদ ও মৌসুমী হামিদ। এরপর পারিবারিক সিদ্ধান্তেই বিয়ের পিঁড়িতে বসছেন তারা।

যদিও বিয়ে প্রসঙ্গে তারা দু’জনের কেউই এখনও মুখ খোলেননি। তবে বুধবার দিবাগত রাতেই তাদের গায়ে হলুদের একাধিক ছবি প্রকাশ পেয়েছে সামাজিকমাধ্যমে। যেখানে নব দম্পতিকে শুভকামনা জানাতে দেখা গেছে সহকর্মীদের।  

জানা যায়, অভিনেত্রীর পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন সারছেন। বিয়ের পরে তাদের দেশের বাইরে হানিমুনে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, লাক্স সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন মৌসুমী হামিদ। এরপর কাজ করেছেন নাটক, চলচ্চিত্র উভয় ক্ষেত্রেই। সর্বশেষ গত বছরের ১৮ আগস্ট মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। প্রয়াত ড. ইনামুল হকের গল্পে এটি নির্মাণ করেছেন তার কন্যা অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক।

এছাড়াও এই অভিনেত্রীর আরও দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমা দুটির একটি সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’, অন্যটি হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS