News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া

হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া

দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় হাসপাতালে থাকার পর বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি হাসপাতাল থেকে বাসার উদ্দেশে বের হন বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার।সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তিনি বাসায় পৌঁছান।

শামসুদ্দিন দিদার বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার পর দীর্ঘ ১৫৬ দিন চিকিৎসা শেষে আজ বিকেল ৫টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কের এক নম্বর বাসা ফিরোজায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে গুলশানের বাসায় থেকে চিকিৎসা নেবেন তিনি।

শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে গত ৯ আগস্ট মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। টানা পাঁচ মাসের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

হাসপাতাল থেকে বাসায় ফেরার সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ দলের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS