News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
সংসদ সদস্যদের শপথ জনগণ মেনে নেবে না: ফারুক

সংসদ সদস্যদের শপথ জনগণ মেনে নেবে না: ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিশ্বের বড় গণতান্ত্রিক দেশগুলো ৭ তারিখের নির্বাচন মেনে নেয়নি। সংসদ সদস্যদের শপথ গ্রহণ জনগণ মেনে নেবে না।জনগণের অংশগ্রহণ ছাড়া ৭ তারিখের নির্বাচন হয়েছে। এটি অবৈধ সরকারের অবৈধ সংসদ।

‘ভোট বর্জন’ করায় জনগণকে ধন্যবাদ জানিয়ে বুধবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণ করার সময় তিনি এসব কথা বলেন।  

ফারুক সরকারের উদ্দেশে বলেন, আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি, এ নির্বাচনে ২ থেকে ৪ শতাংশ ভোটও পড়েনি। সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আমরা প্রত্যাখ্যান করছি। স্বৈরাচারী কায়দায় আবারও সরকার পরিচালিত হবে। জনগণ কখনো এ সরকারকে মেনে নেবে না।  

ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি বলেন, এরশাদও ৮৬ সালে নির্বাচন করেছিল। কিন্তু সেই নির্বাচনও জনগণ মেনে নেয়নি। আপনারাও ক্ষমতায় জোর করে ছিলেন। এবার ২০২৪ সালের ৭ জানুয়ারি তল্পিবাহক নির্বাচন কমিশনের মাধ্যমে আপনারা যে ভোটারবিহীন নির্বাচন করেছেন, তার মাধ্যমে আপনারা সরকার গঠন করতে পারবেন না।  

বিএনপির এ নেতা বলেন, দেশের মানুষের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, দেশের মানুষ এখন জেগে উঠেছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বিএনপি রাস্তায় আছে এবং থাকবে।

এ সময় বিএনপির কেন্দ্রীয় ও সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS