News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
অবশেষে আইপিএলে অভিষেক হল শচীনপুত্রের

অবশেষে আইপিএলে অভিষেক হল শচীনপুত্রের

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে অভিষেক করলেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন তেন্ডুলকারের ছেলে অর্জুন তেন্ডুলকার। আজ রবিবার দিনের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছেন অর্জুন। 

পেটের সমস্যার কারণে আজ অধিনায়ক রোহিত শর্মা মাঠে নামতে পারেননি। তার বদলে সূর্যকুমার যাদব আজ মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব পালন করবেন। আর তার নেতৃত্বেই আজ আইপিএল অভিষেক হল সচিন পুত্র অর্জুন টেন্ডুলকারের।বাবা বিখ্যাত ব্যাটার হলেও ছেলে হয়েছেন পেসার। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে তার দল। অর্জুনকে দিয়েই বোলিং উদ্বোধন করান আজকের ম্যাচে মুম্বাইকে নেতৃত্ব দেওয়া সূর্যকুমার যাদব। নিজের অভিষেক ওভারে ২৩ বছর বয়সী এ বাঁহাতি পেসার মাত্র ৫ রান দেন। কোনো বাউন্ডারি হজম করেননি। 

উল্লেখ্য, নিলামের শেষ মুহূর্তে অর্জুনকে কিনেছিল আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স। এবার দেখার তিনি কী প্রতিদান দেন। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। যে কারণে আজও সাইড বেঞ্চে বসে থাকতে হচ্ছে লিটন কুমার দাসকে। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS