News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে অতিথি ১৩-১৪শ

মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে অতিথি ১৩-১৪শ

ঐতিহ্যগতভাবেই মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বঙ্গভবনে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়ে থাকে।আগামী ১১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।  

শপথ অনুষ্ঠানে আমন্ত্রিতদের বিষয়ে জানাতে চাইলে তিনি বলেন, মন্ত্রিসভা যখন শপথ নেয়, আমন্ত্রিতদের প্রায় ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ জনের তালিকা থাকে। আমরা তাদের শপথে আমন্ত্রণ জানাই।  

মন্ত্রীদের স্ত্রীরা আমন্ত্রণ পাবেন কি না- এ বিষয়ে তিনি বলেন, আমাদের একটি তালিকা করা আছে। আমি ঠিক মনে করতে পারছি না, মন্ত্রীদের স্ত্রীদের নামের তালিকা আছে কি না।

তবে নতুন মন্ত্রিসভায় কারা আসছেন বা কতজন শপথ নেবেন তা এখনো জানাননি মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিসভার একটি সূত্র জানিয়েছে, বুধবার (১০ জানুয়ারি) সংসদ সদস্যরা শপথ নেবেন। এরপর তাদের মধ্য থেকে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। প্রথমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা শপথ নেবেন। এরপর তাদের দপ্তর বণ্টন করা হবে।

৭ জানুয়ারি সারাদেশে একযোগে ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তালিকা অনুয়ায়ী, নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। নির্বাচনে জাতীয় পার্টি ১১ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে নির্বাচিত হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS