News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ক্রিকেট মাঠের গেট ‘লারা-টেন্ডুলকারের’ নামে 

ক্রিকেট মাঠের গেট ‘লারা-টেন্ডুলকারের’ নামে 

সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) বেশ কয়েকটি গেটের নামকরণ করা হয়েছে দুই ক্রিকেট গ্রেট ব্রায়ান লারা ও ভারতের শচীন টেন্ডুলকারের নামে। অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসের স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান, অ্যালান ডেভিডসন এবং আর্থার মরিসের মত কিংবদন্তিদের মত একইভাবে আইকনিক এসসিজিতে সম্মানিত হলেন লারা-টেন্ডুলকার।

টেন্ডুলকারের ৫০তম জন্মদিন দিন ও সিডনির মাঠে লারার অবিস্মরণীয় ইনিংসের ৩০ বছর পূর্তি উপলক্ষে গেটগুলোর নতুন নামকরণ করা হয়। এই মাঠে টেন্ডুলকার ও লারার অনেক অবিশ্বাস্য ও অবিস্মরণীয় বেশ কিছু ইনিংস রয়েছে। এরমধ্যে ১৯৯৩ সালের ২ জানুয়ারি সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ২৭৭ রানের নান্দনিক ইনিংস খেলেছিলেন লারা। এ বছরই লারার সেই চিরস্মরণীয় ইনিংসটির ৩০ বছর পূর্তিও হয়েছে। 

এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানায়, সফরকারী দলের ড্রেসিং রুমের পাশে নোবেল-ব্র্যাডম্যান-ম্যাসেঞ্জার স্ট্যান্ডের মাঝামাঝি অবস্থায় ‘লারা-টেন্ডুলকার’ গেটগুলো রয়েছে। সিএ’র বিবৃতিতে নিজেদের মতামত তুলে ধরেছেন লারা ও টেন্ডুলকার। টেন্ডুলকার বলেন, ‘ভারতের বাইরে সবসময় আমার প্রিয় মাঠ সিডনি ক্রিকেট গ্রাউন্ড। ১৯৯১-৯২ মৌসুমে অস্ট্রেলিয়ায় প্রথম সফর করি আমি। প্রথম সফরের পর থেকে শেষ পর্যন্ত এই মাঠে দারুণ সব স্মৃতি আছে আমার। এই মাঠে সফরকারী দলের ক্রিকেটারদের প্রবেশের গেটগুলো আমার ও প্রিয় বন্ধু ব্রায়ানের নামে নামকরণ হওয়াটা আমাদের জন্য দারুণ সম্মানের।’

লারা বলেন, ‘সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এমন স্বীকৃতিতে আমি সম্মানিত বোধ করছি। আমি নিশ্চিত টেন্ডুলকারও করছে। আমার নিজের ও আমার পরিবারের বিশেষ সব স্মৃতির সাক্ষী এই মাঠ এবং অস্ট্রেলিয়া সফর আমি সবসময়ই উপভোগ করি।’

সিডনির এই গ্রাউন্ডে ৫ টেস্টের ৯ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ১৫৭ গড়ে ৭৮৫ রান করেছেন টেন্ডুলকার। ২০০৪ সালের জানুয়ারিতে অপরাজিত ২৪১ রানের ইনিংস খেলেন তিনি। ৪ টেস্টে ৩৮৪ রান রয়েছে লারার। এরমধ্যে লারার ২৭৭ রানের ইনিংসও ছিলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS