News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
কবে বিয়ে করবেন বনি-কৌশানী?

কবে বিয়ে করবেন বনি-কৌশানী?

ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। ব্যক্তিজীবনেও চুটিয়ে প্রেম করছেন তারা।এই সম্পর্ক নিয়ে কোনো লুকোছাপাও নেই দুজনের মধ্যে। সম্পর্ক নিয়ে দুজনেই বেশ খোলামেলা।

সামাজিকমাধ্যমে বনি-কৌশানী নিয়মিত নিজেদের ঘনিষ্ঠ ছবি পোস্ট করে থাকেন। ভক্তরাও তাদের প্রশংসায় পঞ্চমুখ থাকেন।

এদিকে সম্প্রতি টলিপাড়ায় গুঞ্জন চাউর হয়ে যে, নতুন বছরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই প্রেমিক জুটি। এ গুঞ্জন যখন জোরালো হচ্ছে ঠিক তখন বিয়ে নিয়ে মুখ খুললেন বনি সেনগুপ্ত।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ের বিষয়ে খোলাখুলি কথা বলেছেন অভিনেতা। বনি বলেন, ‘২০২৪-এ বিয়ের কোনও প্ল্যান নেই। তবে আমরা ২০২৫-এ বিয়ে করার একটা ভাবনাচিন্তা করছি। দুজনের বাড়ি থেকেই বিয়ের সিদ্ধান্তটা আমাদের ওপরই ছেড়ে দিয়েছে।

তিনি আরও বলেন, কাজের শিডিউল বুঝে প্ল্যানিংটা করতে হবে। সেই সময় বেশ কয়েকদিন ছুটি লাগবে। আর ২০২৫-এর শেষে অর্থাৎ শীতে বিয়ে করার বিশেষ কারণটা হলো ভারী জামাকাপড় পরতে কোনও কষ্ট হবে না। বিয়ের পাকা কথা হতে দেরি আছে। আপাতত আমরা দুজনে এটা প্ল্যানিং করেছি। আরও একটা ইচ্ছে রয়েছে ডেস্টিনেশন ওয়েডিংয়ের। আমরা দুজনেই এটা ভীষণ পছন্দ করি। তবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।

বনি-কৌশানীর সম্পর্কের বিষয়টি তাদের পরিবার শুরু থেকেই অবগত। তাদের ইচ্ছার সঙ্গে সহমত পোষণ করেছে দুই পরিবারই। ২০২১ সালে পূজার সময়ে মা হারান কৌশানী। তার পর থেকে কৌশানীকে আগলে রেখেছেন বনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS