News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বিএনপি-জামায়াত আবারো আগুন দিয়ে মানুষ হত্যা করছে: নাছিম

বিএনপি-জামায়াত আবারো আগুন দিয়ে মানুষ হত্যা করছে: নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত অগ্নি সন্ত্রাসের ধারাবাহিকতা ধরে রেখে আবারো ট্রেনে আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করছে।

শনিবার (৬ জানুয়ারি) ধানমন্ডিতে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি ৷

বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগের জনমতের প্রতি শ্রদ্ধা আছে।জনগণের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা নেই, তাই তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে৷ 

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন ও হতাহতের ঘটনা প্রসঙ্গে বাহাউদ্দিন নাছিম বলেন, দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আগুন সন্ত্রাস মানুষকে সাময়িক বাধা দিলেও তারা ভোটাধিকার নিয়ে সচেতন বলেই ভোট কেন্দ্রে যাবেন। যারা দেশের নাশকতার রাজনীতি করে সেই বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাসের ধারাবাহিকতা ধরে রেখে আবারো ট্রেনে আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করছে। এতেও থেমে না থেকে করছে মিথ্যাচার, চলছে উদর পিণ্ডি বুদোর ঘাড়ে দেওয়ার অপচেষ্টা।  

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন হরতাল ডেকেছে বিএনপি। এরই মধ্যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগে চারজন নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS