News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
মা হওয়ার পরই কঠিন রোগে আক্রান্ত ইলিয়ানা

মা হওয়ার পরই কঠিন রোগে আক্রান্ত ইলিয়ানা

বিয়ে না করেই মা হয়েছেন অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। এই নিয়ে বিতর্ক কম হয়নি।পরে অবশ্য নিজের প্রেমিক ও সন্তানের ছবি পোস্ট করে ভালোবাসা উজাড় করেছিলেন ইলিয়ানা।

এবার এক সাক্ষাৎকারে ইলিয়ানা জানালেন, মা হওয়ার পরই কঠিন রোগে আক্রান্ত হয়েছেন তিনি।

২০২৩ সালে আগস্ট মাসের ১ তারিখে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ইলিয়ানা। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সন্তান হওয়ার পর থেকেই অবসাদে ভুগছেন তিনি। অবসাদ এতটাই যে সন্তানের যত্নেও অনীহা রয়েছেন তার। ইলিয়ানার কথায়, অপরাধ বোধে ভুগছি আমি।

চিকিৎসকরা অভিনেত্রীকে জানিয়েছেন, তিনি পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগছেন। এই রোগে অনেকেই ভুগে থাকেন সন্তানের প্রসবের পর। তবে এই রোগের ঠিক সময় চিকিৎসা না হলে, বড় আকারের বিপদ হতে পারে।

ইলিয়ানা জানিয়েছেন, এই মুহূর্তে তিনি প্রয়োজনীও ওষুধ খাচ্ছেন। ইলিয়ানার সঙ্গী মাইকেল সর্বদাই তার পাশে রয়েছেন বলে জানান অভিনেত্রী।

২০২৩ সালের এপ্রিল মাসে মা হওয়ার সুখবর দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন ইলিয়ানা। অভিনেত্রীর ওই পোস্ট দেখা মাত্রই হইচই শুরু হয়েছিল। সন্তানের বাবার খোঁজ করেও কম কথা শুনতে হয়নি অভিনেত্রীকে। তবে সেসব পাত্তা দেয়নি ইলিয়ানা। চুটিয়ে মাতৃত্ব উপভোগ করেছেন ইলিয়ানা। আর এত সবের পর এখন গভীর অবসাদে ভুগছেন নায়িকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS