News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
শনিবার বিক্ষোভের ডাক দিল গণতন্ত্র মঞ্চ

শনিবার বিক্ষোভের ডাক দিল গণতন্ত্র মঞ্চ

নির্বাচন বর্জনের ডাক দিয়ে বিএনপি ইতোমধ্যে ৪৮ হরতাল ঘোষণা করেছে। গণতন্ত্র মঞ্চ এখনো এ ধরনের কর্মসূচির ঘোষণা না দিলেও শনিবার (৬ জানুয়ারি) সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে।এদিনই ৭ জানুয়ারি বা ভোটের দিনের কর্মসূচি জানাবেন মঞ্চের নেতারা।  

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি থেকে বিক্ষোভের ঘোষণা দেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু।  

তিনি বক্তব্যে বলেন, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে আছে, শনিবার ও রোববার হরতাল ডেকেছে। আমরা গণতন্ত্র মঞ্চ ৩১ দফার ভিত্তিতে এক দফার আলোকে শনিবার শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করব। এদিন আমরা আবারও কর্মসূচি ঘোষণা করব।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও গণতন্ত্রের মঞ্চের সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS