News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
সিলেট-৫: সরে দাঁড়ালেন জাপার প্রার্থী সাব্বির

সিলেট-৫: সরে দাঁড়ালেন জাপার প্রার্থী সাব্বির

সিলেট-৫ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শাব্বীর আহমদ। বুধবার (৩ জানুয়ারি) সিলেট জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্ত জানান তিনি।

শাব্বীর জানান, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আশ্বস্ত করলেও বাস্তবে সে পরিবেশ নেই। এ কারণে নির্বাচন বয়কট করছেন।

তিনি জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক।

শাব্বীর বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি সরকার ও নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে দিয়েছিল। কিন্তু আমরা নির্বাচনী মাঠে সেরকম কোনো পরিবেশ পাচ্ছি না, তাই নির্বাচন করা খুবই কঠিন।

নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকার বিষয়ে কমিশনে অভিযোগও দিয়েছেন তিনি।  

আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, পার্টির সিদ্ধান্ত কিংবা সমন্বয়হীনতার কারণে তিনি নির্বাচন বয়কট করছেন না।  

সংবাদ সম্মেলনে তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

সিলেটের ১৯টি আসনে এ নিয়ে জাতীয় পার্টির তিন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। অন্যরা হলেন, হবিগঞ্জ-১ আসনের সংকর পাল ও সুনামগঞ্জ-১ আসনে আব্দুল মান্নান তালুকদার।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS