News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
বলিউড নিয়ে মীরার বিস্ফোরক মন্তব্য

বলিউড নিয়ে মীরার বিস্ফোরক মন্তব্য

দক্ষিণী ইন্ডাস্ট্রির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন মীরা চোপড়া। বলিউডেও কাজ করেছেন তিনি। তবে হাতে গোনা কয়েকটা হিন্দি সিনেমাতেই দেখা গিয়েছিল তাকে। মাঝে মধ্যেই নানান মন্তব্যে খবরের শিরোনামে উঠে আসেন মীরা। এবার বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারসহ নানান বিষয় নিয়ে কথা বলেন মীরা। এ সময় তিনি জানান, বলিউডে কাজ করাটা অনেক কঠিন।

বলিউডের কাজের চ্যালেঞ্জ প্রসঙ্গে মীরা বলেন, বলিউডে শুরু করা বেশ কঠিন ছিল আমার জন্য। এখনও সেখানে আমার জন্য একই অবস্থা।

তিনি আরও বলেন, বলিউডে প্রতিযোগিতা অনেক বেশি। আর এখানে মনের মতো কাজ পেতে হেলে প্রচুর লড়াই করতে হয়। শুরুতে অনেক সংগ্রাম করতে হয়েছে আমাকে। বলিউডে টিকে থাকতে হলে অনেক বেশি ধৈর্য এবং আবেগের প্রয়োজন। মানসিকভাবে শক্তিশালী হলে হওয়ার পাশাপাশি নিজের কাজ নিয়ে আত্মবিশ্বাসী থাকলেই এখানে টিকে থাকা সম্ভব।

অন্যদিকে দক্ষিণী ইন্ডাস্ট্রি সম্পর্কে অভিনেত্রী বলেন, দক্ষিণী সিনেমার জগতে কাজ করা অনেক সহজ। তারা আমাকে ভালোভাবে স্বাগত জানিয়েছিল। আমার প্রথম সিনেমা হিট হয়েছিল। মূলত এরপরই দক্ষিণের দরজা আমার সামনে খুলে গিয়েছিল।

নিজের ক্যারিয়ার নিয়ে আক্ষেপ প্রকাশ করে মীরা বলেন, আমার ফিল্মি ভ্রমণ নিয়ে পুরোপুরি খুশি না আমি। আমার এই ভ্রমণের গতি খুব ধীর। কিছু বিষয় নিয়ে আমার ব্যাপক অনুশোচনা থাকলেও কখনও হার মানিনি আমি। এই ব্যাপারটা মনে হলে নিজের কাছে ভালো লাগে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS